ফিচার ডেস্কঃ মধ্যবিত্তদের বাহন বলা হয় রিকশাকে। দামি ও বিলাসবহুল গাড়ির ভিড়ে রাজধানীর বাসিন্দাদের কাছে রিকশার কদর একটুও কমেনি। মধ্যবিত্তদের বাহন বলা হলেও উচ্চবিত্তরাও দামি গাড়ি ছেড়ে মাঝে-মধ্যে রিকশাকেই বেছে নেন স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য।
রিকশার কদর না কমলেও বিলুপ্তির পথে রিকশা পেইন্টিং। যাত্রীদের ভ্রমণের আনন্দে নতুন মাত্রা যোগ করতে রিকশার শরীরে একসময় যুক্ত করা হতো বাহারি রঙের পেইন্টিং। শিল্পকর্মের এক ভ্রাম্যমাণ গ্যালারি হয়েই পথে-প্রান্তরে অলি-গলিতে ঘুরে বেড়াত রিকশা। কিন্তু এটি এখন ইতিহাসের এক ছেঁড়া অংশে পরিণত হয়েছে।
বিলাসিতা ও প্রাচুর্য না থাকলেও বাহারি রঙের ব্যবহারের মাধ্যমে রিকশার পেছনে ও সামনে চোখ ধাঁধানো পেইন্টিংয়ের কারণে রিকশায় ছিল ইতিহাস ও ঐতিহ্য। যাত্রীদের চিত্তকে বিনোদিত করার লক্ষ্যে চিত্তাকর্ষক পেইন্টিংগুলো যেন এখন শুধু স্মৃতির পাতার লেগে থাকা আঁচড়। বর্তমান প্রজন্মের কাছে এটি একটি রূপকথার গল্প। রিকশার শরীর থেকে শৈল্পিক পেইন্টিংগুলো মুছে যায়নি, কালের বিবর্তনে হারিয়ে গেছে একটি যুগের ইতিহাস।
১৯৪৭ এ দেশভাগের পর বাহারি ও শৌখিন পরিবহন হিসেবে ঢাকায় রিকশার আগমন ঘটে। ক্রমেই তা সারা দেশে ছড়িয়ে পড়ে। গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশক থেকে রিকশা পেইন্টিং জনপ্রিয় হতে থাকে। সেই সময় থেকে বিভিন্ন বিষয়ের ওপর করা হয়েছে রিকশা পেইন্টিং। ষাটের দশকে রিকশা পেইন্টিং করা হতো ওই সময়কার চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি অবলম্বনে। স্বাধীনতা-পরবর্তী সময়ে পেইন্টিংয়ে স্থান পায় মুক্তিযুদ্ধ। আর সত্তরের দশকে নতুন দেশের নতুন রাজধানী হিসেবে ঢাকা যখন বাড়তে শুরু করে, তখন কাল্পনিক শহরের দৃশ্য আঁকা হতো রিকশায়। এ ছাড়া সব সময়ই থাকত বিভিন্ন ধরনের ফুল, পাখি, গ্রামের জনজীবন ও প্রাকৃতিক দৃশ্যের ছবি।
সত্তরের দশকের মাঝামাঝি রিকশায় মানুষের ছবি আঁকার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপিত হলে পেইন্টাররা মানুষের ছবির পরিবর্তে পশুপাখির ছবি আঁকতে শুরু করেন। ট্রাফিক কন্ট্রোল করছে একটা শিয়াল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বাঘ, পাশে স্কুলবালকের মতো ব্যাগ কাঁধে খরগোশছানা চলেছে স্কুলে ইত্যাদির মাধ্যমেও ফুটে উঠত পেইন্টারদের মুনশিয়ানা।
চারুকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও রিকশার পেইন্টাররা মনের মাধুরী মিশিয়ে প্রতিটি রিকশার বডিকে বিনোদনের বাহনে পরিণত করে তুলতেন। রিকশার চৌকোনো বোর্ড ও পেছনে বডির গায়ে পাতলা টিনের শিটের ওপর ছবি আঁকতেন তারা।
মূলত চাকা আবিষ্কারের ধারাবাহিকতায় পৃথিবীতে রিকশা নামের এই বাহনের সূত্রপাত হয় ১৮৭০ সাল নাগাদ। অবিভক্ত বাংলায় প্রথম রিকশার প্রচলন ঘটে কলকাতায়, বিশ শতকের প্রথম ভাগে। কাছাকাছি সময়ে বর্তমান বাংলাদেশ ভূখন্ডে রিকশার প্রচলন হয় প্রথমে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে এবং পরে ঢাকায় (১৯৩৮)। তৎকালীন পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশে রিকশার আগমন ঘটেছিল কলকাতা থেকে। ঢাকার সূত্রাপুর এলাকার একজন বাঙালি জমিদার এবং ওয়ারী অঞ্চলের একজন মাড়োয়ারি ভদ্রলোক ছয়খানা রিকশা কিনে ঢাকায় প্রচলন করেন বলে জানা যায়।
বাংলাদেশে প্রচলন ঘটে সাইকেল রিকশার, মানুষে টানা রিকশা নয়। হাতে আঁকা প্লেটের বিকল্প হিসেবে ডিজিটাল প্রিন্টের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ রীতির চিত্রকলা বর্তমানে বিলুপ্তির পথে। ইতিমধ্যে বেশির ভাগ রিকশাচিত্রী পেশা পরিবর্তন করেছেন বা বিকল্প কাজ খুঁজে নিয়েছেন।
তবে আশার কথা, সম্প্রতি বাংলাদেশে রিকশাচিত্র নিয়ে কিছু উদ্যোগের খবর জানা গেছে। ১৯৮৮ সালে লন্ডনে মিউজিয়াম অব ম্যানকাইন্ডে (বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামের অন্তর্ভুক্ত) শিরিন আকবরের কিউরেটিংয়ে ঢাকার রিকশা পেইন্টিং নিয়ে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল ‘ট্রাফিক আর্ট : রিকশা পেইন্টিং ফ্রম বাংলাদেশ’। ব্রিটিশ মিউজিয়ামেও বাংলাদেশের সুসজ্জিত ও চিত্রিত রিকশা সংগৃহীত আছে। এ ছাড়া জাপানের ফুকুয়োকা এশিয়ান আর্ট মিউজিয়ামেও বাংলাদেশের রিকশা পেইন্টিং নিয়ে বিশেষ প্রদর্শনী হয়েছে এবং এই মিউজিয়ামে রিকশা পেইন্টিংয়ের একটা বড় সংগ্রহ আছে। ২০১৩ জাপানের তাকামাতসু শহরে একটি আর্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের রিকশাচিত্র বিশেষ গুরুত্বের সঙ্গে প্রদর্শিত হয়েছে। নেপালেও হয়েছে বাংলাদেশের রিকশাচিত্রের প্রদর্শনী। বাংলাদেশে রিকশা পেইন্টিংয়ের সবচেয়ে বড় প্রদর্শনীটি হয়েছে ১৯৯৯ সালে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজে। এ প্রদর্শনীতে ৫০০ জন রিকশা পেইন্টার এবং ৮৩ জন বেবিট্যাক্সি (দুই স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা) পেইন্টারের শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!