অতিথি হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জের মিঠাইমনের বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে দুপুর পৌনে ১টার দিকে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছান তিনি।
এসময় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণীসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
দুই যুগেরও বেশি সময় পর মিঠামইনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ওই অঞ্চলে।
জানা গেছে, বঙ্গবন্ধুকন্যাকে নিজের বাড়িতে স্বাগত জানাতে সোমবার বিকালে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে মিঠামইন আসেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে গ্রামের বাড়ির হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ, গরু-মহিষের দুধ দিয়ে তৈরি স্থানীয় ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির দিয়ে আপ্যায়ন করবেন রাষ্ট্রপতি। এই পনিরের ঐতিহ্য দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত ছিল।
রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যোগ দেবেন মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এসেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!