ডেস্ক রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে এরা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে জানান, মৃতদের মধ্যে করোনায় পাঁচজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় পাবনার পাঁচজন, রাজশাহীর তিনজন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন মারা গেছেন। এদের মধ্যে পাবনার দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং নাটোরের একজন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, পাবনার তিনজন এবং নওগাঁর দুজন।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরো জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৮ জন, নাটোরের ৭৬ জন, নওগাঁর ৩০ জন, পাবনার ৮৫ জন, কুষ্টিয়ার ১২ জন, চুয়াডাঙ্গার তিনজন এবং সিরাজগঞ্জের তিনজনসহ মোট ৪৩৩ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন।
এদের মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৮ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৮ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৬৭ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৪১ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৪ দশমিক ৩২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!