ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বেশ কয়েকজন বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয়পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

০