ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে মদপানে গত শুক্রবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার কারণ উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রোববার মদ বিক্রেতা দলের চারজনকে গ্রেপ্তার করেছে। এই চারজন হলেন রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার পরিমল সিং (৬০), মো. সাজু (৩০), বাপ্পা সিং (২৮) ও নগরের সিপাইপাড়া এলাকার মো. ইফতেখার হোসেন (৫০)। পুলিশ জানায়, বিক্রেতারা অতিরিক্ত লাভের আশায় বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ বিভিন্ন উপকরণ মিশিয়ে একাধিক বোতলে ভরে বিক্রি করেন।
সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোপলিটন পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অবৈধ মদের সন্ধানে অভিযান শুরু করে। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানার একটি দল মৃত ব্যক্তিদের আত্মীয়স্বজন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা অতিরিক্ত লাভের আশায় বিদেশি মদের সঙ্গে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করেন। এগুলো তাঁরা মদ্যপানে মৃত ও অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের কাছে বিক্রি করেছিলেন। অসুস্থ ব্যক্তিদের ছবি দেখালে আসামিরা তাঁদের কাছে ওই মদ বিক্রি করেছিলেন বলে স্বীকার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে কাচের তৈরি মদের খালি তিনটি বোতল, টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল, তেঁতুলের বিচি ভর্তি একটি কাচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুঁড়ো রং, ২৯টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১টি কর্কের নিব ও ৫০টি কর্কের প্রোটেকশন এবং অ্যালকোহল ভর্তি দুটি প্লাস্টিকের সাদা বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলোর রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেছে পুলিশ। এ ছাড়া এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে সক্রিয় আছে পুলিশ।
ভেজাল এই মদপানে এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার সজল (২৫), রাজশাহী নগরের বাকির মোড় এলাকার সাগর (২৫), হেতমখাঁ এলাকার তুহিন (২৬), নগরের কাদিরগঞ্জ এলাকার মুন আহমেদ (১৮) ও একই এলাকার ইশাকুল ইসলাম (২২)। এ ছাড়া এই ঘটনায় অন্তত ১৫ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

০