শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডির কেবি স্কয়ার যেন হয়ে উঠেছিল একখণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়। ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী ও ইফতার আয়োজন করা হলে সেখানে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। পুনর্মিলনী উপলক্ষ্যে সবাই একত্রিত হওয়ায় সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পুনর্মিলনীতে এসে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একসময়ের পরিচিত মুখগুলোকে পেয়ে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে অনেকের সাথেই দেখা হয়ে উঠেনি নানা কর্মব্যস্ততায়। সাবেক এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ এক ছাদের নিচে দেখতে পেয়ে উল্লাসে মেতে উঠেন। প্রাণের বন্ধনে ফের মিলিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাম্পাসের বটতলা, ময়নাদ্বীপ, দিনান্তিকার গল্প সাবেকরা বলতে শুরু করলে হারানো সেই স্মৃতি যেন একনিমিষেই ব্যস্ততম নগরীকে তোলে একখণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়ে।
মিলনমেলার এই আয়োজনকে ক্যামেরাবন্দি করতে ভুলেননি তারা। আনাড়ি হাতেই সবাই যেন হয়ে উঠেন এক একজন আলোকচিত্রী। দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের দেখা হওয়ায় ক্যামেরায় সেই স্মৃতি ধরে রাখেন। কুশল বিনিময়, আলিঙ্গনে সবাই ফিরে যান প্রাণের বিশ্ববিদ্যালয় জীবনে।
পুনর্মিলনীতে আসা আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাপ জানান, একই শহরে বসবাস করলেও ব্যস্ততার কারণে যোগাযোগ না থাকায় পরিচিত মুখগুলো হারিয়ে যাচ্ছিলো। ক্যাম্পাসের পরিচিতমুখগুলো একসঙ্গে পেয়ে আনন্দ আর ধরে রাখতে পারছি না, বিশ্ববিদ্যালয় জীবনের সেই রঙিন দিনগুলো বারবার মনে পড়ছে।
মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বাবুল হোসাইন অনুভূতি ব্যক্ত করে বলেন, সব পরিচিত মুখগুলোকে একসাথে দেখে মনেই হয়নি ঢাকায় আছি। ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্পাস জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। এতোদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই উবে গেছে।
বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করা সাবেক নজরুলিয়ান ও বর্তমানে 'এম রেকর্ডেস' এ মিউজিক প্রডিউসার হিসেবে কাজ করা সাইদুজ্জামান সুমন বলেন, আমরা চাই সবাই মিলে ঢাকায় অবস্থানরত সাবেক নজরুলিয়ানরা যেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল হয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি। বিশ্ববিদ্যালয়কে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি। এই মিলনমেলা যেন আমাদের সামনে এগিয়ে চলার শক্তি আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
আরেক নজরুলিয়ান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর (রিসার্চ) তৌহিদুল ইসলাম বলেন, এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ক্যাম্পাস জীবনে চলে এসেছি। তাই ক্যাম্পাস জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।
অন্যদিকে ব্যস্ততার কারণে যোগ দিতে না পারা সাবেক শিক্ষার্থী ও বর্তমানে বি এ এফ শাহীন কলেজ ঢাকা'র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত জীবন চৌধুরী বলেন, সকলকে দেখে খুব ভালো লাগলো। খুব ইচ্ছা ছিলো সবার সাথে যুক্ত হওয়ার। ব্যস্ততার কারণে এই মিলনমেলায় যুক্ত হতে পারিনি। মিস করেছি সবাইকে। ভবিষ্যতে অবশ্যই যুক্ত হবো।
ফ্রিল্যান্স আর্টিস্ট তর্পণ পাল বলেন, সবাইকে দেখে ভীষণ আনন্দিত। সবাইকে দেখে প্রাণের খোরাক মিটালাম। বেশ অনেক দিন ধরে দেখা হচ্ছিলো না। আজকেই এই পুনর্মিলনী যেন আমাদের প্রাণশক্তি দিয়েছে।
অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে কথা হলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (উপ-পরিচালক, আইসিটি) হিসেবে কর্মরত আরেক সাবেক শিক্ষার্থী মাহমুদ মুনিম বলেন, খুব অল্প সময়ের মধ্যে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ঢাকাস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছিলো।
অনুষ্ঠানে আগত অনুজদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রার্থনা করি, প্রাপ্তির আলোয় আলোকিত হোক সকলের অন্তর্গত অনুভবের পৃথিবী। শুভ হোক সকলের প্রতিটি সকাল। তোমাদের জীবন বসন্তের বনফুলের মত বিকশিত হোক।
নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, এক টুকরো নজরুল বিশ্ববিদ্যালয় আজ ঢাকাস্থ ধানমণ্ডিতে চলে এসেছিলো। এ এক বিশাল প্রাণের মিলন। এক অদ্ভুত সুন্দর সন্ধ্যা আজ আমরা কাটিয়েছি। এই সন্ধ্যা আমাদের সকলের জীবনে অক্ষয় হয়ে থাক।
সেই সাথে তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান দিয়ে উন্মোচিত হলো ঢাকাস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নতুন দিগন্তের দূয়ার। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।

০
রাজধানীর বুকে একখণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়