রাজধানীর প্রবেশমুখেই হচ্ছে সবচেয়ে বেশি বায়ুদূষণ। আমিনবাজার, গাবতলীতে সড়কের পাশেই ফেলে রাখা হয়েছে কয়লা। খোলা রাখা হয়েছে সড়ক সংস্কারকাজের জন্য ব্যবহৃত বালু ও নির্মাণসামগ্রী। এতে সহজেই রাজধানীর বাতাসে মিশছে কয়লা, বালু ও ধুলা। পরিবেশ গবেষণা প্রতিষ্ঠান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) দাবি, রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে উচ্চ আদালতের নির্দেশনা কেউ মানছে না।
সরেজমিনে রাজধানীর আমিনবাজার প্রান্তে দেখা যায়, পাহাড় টিলার মতো স্তুপ করে রাখা হয়েছে কয়লা। প্রতিদিনই সকাল থেকে চলে লোড-আনলোডের কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কয়লা আসে নৌপথে। তারপর চলে যায় সাভার, মানিকগঞ্জের ইটভাটায়।
সড়কপথে উত্তর-মধ্যাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশ করতে হয় আমিন বাজার-গাবতলী দিয়ে। সারা দিনই এখানে থাকে ব্যস্ততা। এখানেই আমিনবাজার ব্রিজ নির্মাণ ও সংযোগ সড়কের কাজ চলছে। সেখানে উন্মুক্তভাবে রাখা হয়েছে বালু, ইট ও মাটি। তার পাশে সারা দিন ধরে গরুর হাটের আবর্জনা পোড়ানো হয়।
দেশের পূর্ব-দক্ষিণ থেকে রাজধানীর প্রবেশপথ কাঁচপুর ব্রিজ, তারাব, ডেমরা সড়ক। সেখানেও চলছে সড়ক সংস্কারের কাজ। শীতলক্ষ্যা থেকে বালু ড্রেজিং করে জমানো হচ্ছে মহাসড়কের পাশে।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, পরিবহনের সময় একবার বায়ু দূষিত হয়। আবার এগুলো জমিয়ে রাখার কারণে আরেকবার বায়ু দূষিত হয়। এ ছাড়া আবার যখন এগুলো পোড়ানো হয় তখন আরেকবার বায়ু দূষিত হয়। অর্থাৎ তিনভাবে ঢাকার প্রবেশপথগুলোতে বায়ু দূষিত হচ্ছে।
বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, দূষণ রোধে ব্লক ইটের ব্যবহার বাড়াতে উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মধ্যে কয়লাভিত্তিক ইটভাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। পাশাপাশি খোলা অবস্থায় অবকাঠামো নির্মাণ বন্ধ করা হবে।
সাবের হোসেন বলেন, উন্মুক্তভাবে ঢাকা শহরে ইট, বালি, সিমেন্ট আসছে। রাস্তায় ফেলে রেখে দিচ্ছে বা নির্মাণকাজ হচ্ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। সুতরাং ইটভাটা হলো পরিবেশ দূষণের একটা উৎস। অতএব পরিবেশ দূষণের বাকি যেসব উৎস আছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেব।
তবে পরিবেশমন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বাতাস দূষণ বন্ধে হার্ড লাইনে আছে সরকার। প্রথম পর্যায়ে কয়লা দিয়ে ইট পোড়ানো এমন ৫০০ ভাটা বন্ধ করা হবে।

০
রাজধানীর প্রবেশমুখেই বায়ুদূষণ মাত্রা বেশি