ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেত থানাধীন তিনশ’ ফিট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমির হোসেন রিয়াজ (২০) ও আজমিন খান (২৫)। তারা দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। খিলক্ষেত থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, সকালে খিলক্ষেত এলাকায় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রিয়াজ ও আজমিনকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান মো. বাচ্চু মিয়া।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু সরকার জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!