রমজানে চোখের যত্ন ঠিকভাবে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন রোজাদারের কী করা উচিত- এ বিষয়ে তাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় রাখা একান্ত জরুরি। প্রথমত, কোনো চিকিৎসা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে কি না এবং যদি ভঙ্গ হয়, তবে সেটি অত্যাবশ্যকীয় কি না, অর্থাৎ পরে কাজা রোজা রাখা সম্ভব কি না। দ্বিতীয়ত, রোজা ভঙ্গ না হলেও সেটি ত্রুটিপূর্ণ বা মাকরুহ হয়ে যাবে কি না।
রোজার দিনে চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি না, এ নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকে। কারণ চোখে ড্রপ দিলে অনেক সময় গলায় এর স্বাদ অনুভূত হয়। ফলে কেউ কেউ মনে করেন এতে রোজা ভেঙে যেতে পারে। কিন্তু চোখের ড্রপে কোনো খাদ্য উপাদান না থাকায় এটি সাধারণত পানাহারের অন্তর্ভুক্ত নয়। তবে এখানে আরেকটি বিষয় বিবেচনা করা দরকার, ড্রপ ব্যবহার করা অত্যাবশ্যক কি না। অনেক ড্রপ দিনে একবার বা দুবার ব্যবহার করলেই যথেষ্ট হয়। যদি সম্ভব হয়, তবে রোজা অবস্থায় ড্রপ ব্যবহার না করে ইফতারের পর ব্যবহার করা উত্তম। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ড্রপ ব্যবহার করা যেতে পারে।
ইনজেকশনের ক্ষেত্রেও একই ধরনের বিবেচনা প্রযোজ্য। যদি ইনজেকশনে খাদ্যোপাদান থাকে, তবে তা গ্রহণ করা যাবে না। কিন্তু যদি খাদ্যোপাদান না থাকে, যেমন- অ্যান্টিবায়োটিক বা অ্যাভাস্টিন জাতীয় ইনজেকশন, তাহলে তা নেওয়ায় সাধারণত রোজা ভঙ্গ হয় না। তবে যদি এমন পরিস্থিতি হয় যে তাৎক্ষণিকভাবে ইনজেকশন না দিলে চোখ অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, তাহলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নিতে হবে। সে ক্ষেত্রে রোজা ভেঙে গেলে পরে কাযা করে নিতে হবে।
কখনও কখনও পরীক্ষার প্রয়োজনে ইনজেকশন দিতে হয়। যেমন চোখের ফান্ডাস ফ্লোরেসেন্স এনজিওগ্রাম করতে হলে এক ধরনের ডাই রক্তনালিতে প্রবেশ করাতে হয়। যদিও এতে খাদ্যোপাদান থাকে না, তবু দিনের বেলা না করাই উত্তম। কারণ শিরায় ইনজেকশন দেওয়ার সময় রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে। অনেক সময় ওই ডাইয়ের কারণে হাইপারসেনসিটিভিটি রিয়েকশন প্রতিরোধে অতিরিক্ত ইনজেকশন বা খাদ্যোপাদানযুক্ত স্যালাইন দেওয়ার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে রোজা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে।
চোখের অনেক অপারেশন রয়েছে, যেখানে রক্তপাতের আশঙ্কা কম থাকে। তবে অপারেশনের সময় শরীরের ভেতরের জলীয় অংশ বা টিস্যু বের হয়ে আসতে পারে, যা রোজার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। জরুরি অপারেশন, যেমন- ফেকোলাইটিক গ্লুকোমা বা চোখে গুরুতর আঘাতের ক্ষেত্রে রোজা ভেঙে অপারেশন করিয়ে পরে কাযা রোজা রাখা উচিত। আবার কর্নিয়া সংযোজন একটি বিশেষ ধরনের অপারেশন, যেখানে অনেক সময় কর্নিয়া পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করতে হয়; নইলে কর্নিয়ার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাই এটিকে জরুরি অপারেশন হিসেবে ধরা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!