ডেস্ক রিপোর্ট: নারীশিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণদিবস আজ। তাঁর জন্ম ও প্রয়াণদিবসে রংপুর নগরের সরকারি বেগম রোকেয়া কলেজের পাশে শালবন মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’র উন্মোচন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ভাস্কর অনীক রেজা ভাস্কর্যটি ভাস্কর্যটির আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন লেখক রেজাউল করিম, সাংবাদিক লিয়াকত আলী, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যাপক শাহ সুলতান তালুকদার, সহকারী অধ্যাপক আজাহার আলী, এ আই এম মুসা, অণিমা বর্মণ, মাহফিজুল আলম, কবি ও প্রকাশক মাসুদ রানা প্রমুখ।
পাথর-কংক্রিটের ভেতর থেকে বের হয়ে আসা আলোকিত রোকেয়ার এই ভাস্কর্যের নাম আলোকবর্তিকা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ লাখ টাকা, যার অর্থায়ন করেছে রংপুর সিটি করপোরেশন। ভাস্কর্যটির উচ্চতা মাটি থেকে ২০ ফুট। এর মধ্যে শুধু পাথর-কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার অবয়ব লম্বায় প্রায় ১২ ফুট। ভাস্কর্যটিতে বেগম রোকেয়ার জন্ম-মৃত্যুর সাল উল্লেখসহ তাঁর লেখা কিছু বইয়ের নাম ও বাণী রয়েছে। যার মধ্যে অবরোধবাসিনী, মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্নসহ কিছু বইয়ের পাথররুপ নজর কাড়বে। এছাড়া রাতের রূপ দেখতে ভাস্কর্যটির চারপাশে লাইটও লাগানো হয়েছে।
ভাস্কর অনীক রেজা জানান, এই ভাস্কর্যের প্রাথমিক কাজ তার পীরগঞ্জের গ্রামের বাড়িতে শুরু করেছিলেন। ওই সময় দুই দফায় কে বা কারা তার অনুপস্থিতিতে তা ভেঙে ফেলে। একারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল।
জানা যায়, ২০১৬ সালের ৭ নভেম্বর শালবন মোড়ে রোকেয়ার ‘আলোকবর্তিকা’ ভাস্কর্যটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এরপর ধীরগতিতে চলা নির্মাণ কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মাটি থেকে শুধু উঁচু বেদি তৈরির পরে কয়েকটি ইটের পিলার ছাড়া তখন আর কিছুই ছিল না। অযত্ন- অবহেলায় পড়ে থাকা বেদিটি ভরে ছিল ধুলোবালি আর বিভিন্ন ফেস্টুন পোস্টারে। মুখ থুবড়ে পড়ে থাকা সেই বেদিটি দেখে হতাশ হয়েছিল স্থানীয় এলাকাবাসীসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন মহল থেকে তখন ওই ভাস্কর্য নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জোরালো হয়ে উঠে। অবশেষে বছর তিনেক বন্ধ থাকার পর আবারো শুরু হয় নির্মাণ কাজ।
এদিকে রংপুর সিটি করপোরেশনের অর্থায়নে রোকেয়ার ভাস্কর্য নির্মিত হলেও আজকের অনুষ্ঠানে তাদের কোনো কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। এ ব্যাপারে ভাস্কর অনীক রেজা বলেন, ‘এটি উদ্বোধনের জন্য সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, প্যানেল মেয়র মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলাম। তাঁরা আমাকে এটি উন্মোচন করতে অনুমতি দিয়েছেন।’

০