ডেস্ক রিপোর্টঃ যেখানে ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হলে লোডশেডিং কী, তা দক্ষিণাঞ্চলের মানুষ ভুলে যাওয়ার কথা, সেখানে শুধু পটুয়াখালীতেই পায়রা ছাড়া আরও দুটি ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। বিদ্যুৎ বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২০ সালে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৪ মেগাওয়াট। ২০২০ সালেই প্রথম লক্ষ্যমাত্রা পূরণ করেছে সরকার।
২০২০ সালে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল ৫ সেপ্টেম্বর ১২ হাজার ৮৯২ মেগাওয়াট। অর্থাৎ প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, চাহিদা পূরণের জন্য তার অর্ধেকও উৎপাদনের প্রয়োজন পড়ে না। এ অবস্থায় পটুয়াখালীতেই ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার। ফলে পটুয়াখালীর এই তিন বিদ্যুৎকেন্দ্র থেকেই প্রতিদিন ৩৯৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
১৩২০ মেগাওয়াটের তিন বিদ্যুৎ প্রকল্প নির্মাণের আওতায় ভূমি ও অবকাঠামো উন্নয়নে তিনটি প্রকল্প নেয়া হয়েছে। সেগুলো হলো ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র সংযোগ সড়ক ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ’, ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সংরক্ষণ’ এবং ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্প।
২০১৮ সালের ৩ জানুয়ারি ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে ২০১৯ সালে’ শিরোনামের এক নিবন্ধে জাতীয় তথ্য বাতায়ন বলেছে, ‘গত এক বছরের বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং খুব কম হচ্ছে। কোনো সমস্যা বা দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎজনিত ভোগান্তি মানুষের নেই বললেই চলে। বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের বরিশাল স্টেশনের পর সমস্যা দেখা দিলেও ভোলার বিদ্যুৎকেন্দ্র থেকে পটুয়াখালী ও বরগুনায় বিদ্যুৎ সরবরাহ করে সাময়িক সমস্যা মেটানো হচ্ছে। বিদ্যুৎ বিষয়ে স্থানীয় মানুষের অভিযোগ-অনুযোগের হার নিম্নমুখী। এ অঞ্চলে এখন নতুন আশার আলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানির ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রটি চালু হয় ২০১৯ সালে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে লোডশেডিং কী, তা দক্ষিণাঞ্চলের মানুষ ভুলে যাবে বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মনে করেন।’
অন্যদিকে ভূমি ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তিনটির একটিও যথাসময়ে শেষ হচ্ছে না।
পটুয়াখালী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ভূমি অধিগ্রহণ নিয়ে দুরকম তথ্য: ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সংরক্ষণ’ প্রকল্পটি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মোট খরচ ৮১৯ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকা। তার মধ্যে সরকার দিচ্ছে ৭৭৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫ কোটি ৬২ লাখ ৩৭ হাজার টাকা। বিদ্যুৎ বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএলসিএল)।
প্রকল্প শেষ হতে ছয় মাসেরও কম সময় থাকলেও এর আর্থিক ও বাস্তব অগ্রগতি প্রায় ২৬ শতাংশ বলে জানান প্রকল্প পরিচালক।
পটুয়াখালী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ভূমি অধিগ্রহণে আর্থিক অগ্রগতি ৭৬ শতাংশ: বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও পুনর্বাসন’ প্রকল্পের মোট খরচ ছিল ৮৬৯ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা। প্রথম সংশোধনীতে খরচ কমিয়ে ধরা হয়েছে ৮৫৬ কোটি ২০ লাখ ৯ হাজার টাকা। ২০১৬ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রকল্পের শুরু থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৬০৫ কোটি ৯০ লাখ ৩৭ হাজার টাকা বা ৭৬ দশমিক ৪৫৬ শতাংশ।
পায়রা বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ছে: পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সংযোগ সড়ক ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। এতে খরচ করা হচ্ছে ২৫০ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকা। প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের উদ্যোগে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিডেট বাস্তবায়ন করছে। আইএমইডির তথ্যমতে, শুরু থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের প্রকৃত ব্যয় ৬৬ কোটি ৬৭ লাখ ১৪ হাজার টাকা, যা মোট ব্যয়ের ২৭ দশমিক ৯০ শতাংশ।
প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু অগ্রগতি চারভাগের প্রায় একভাগ মাত্র। অগ্রগতি এত কম হওয়ার কারণ জানতে চাইলে প্রকল্প পরিচালক অরুণ কুমার দত্ত জাগো নিউজকে বলেন, ‘জমি অধিগ্রহণ করতে দেরি হয়েছে। জমি অধিগ্রহণ শেষ হয়েছে। এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই। আমরা ইতোমধ্যে সময় বাড়ানোর আবেদন করেছি। আমরা আরও এক বছর সময় চেয়েছি। এর মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!