সোমালিয়ায় জলদস্যুর হাতে আটক ‘এমভি আবদুল্লাহ’ নামের জাহাজটি এখনও অপহরণকারীদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন-যেকোনো মূল্যে নাবিকদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। সরকার জাহাজটিতে থাকা নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘২৩ জন নাবিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে জাহাজটি উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা জাহাজটি উদ্ধার করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছি।’
এক প্রশ্নের জবাবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘জাহাজটি সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে। ফলে অপহরণকারীদের পরিচয়ের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এরা কোন দেশের নাগরিক, সেটি সম্পর্কে আমরা এখনও কোনো তথ্য পাইনি।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘বিষয়টি ভারত মহাসাগরে ঘটেছে। আমরা ভারতের সহযোগিতাও চেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ রেখে কাজ করছি।’ তবে এখনও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি এখনও জলদস্যুদের নিয়ন্ত্রণে। তবে ২৩ জন নাবিক সুস্থ ও নিরাপদে আছেন। তাদের দ্রুত সুস্থতার সঙ্গে ফিরিয়ে আনতে পররাষ্ট্র পর্যায়ে আলোচনা চলছে। গুরুত্ব দেয়া হচ্ছে ২৩ জন নাগরিকের জীবন ও নিরাপত্তার বিষয়টি। কুটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে সরকার জলদস্যুদের কবলে থাকা জাহাজের উদ্ধার তৎপরতা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
প্রসঙ্গত-এর আগে গতকাল মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে আতিক উল্লাহসহ ২৩ বাংলাদেশি নাবিক রয়েছেন। খবর চাউর হওয়ার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে নাবিকদের স্বজনদের।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রী। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে উদ্ধার করা হয় তাদের।
০
যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফেরত আনা হবে: খালিদ মাহমুদ চৌধুরী