মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত নিরসনে এসব শর্ত পূরণ করতে হবে।
বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান তিনটি শর্তে অটল রয়েছে। শর্তগুলো হলো-তেহরানের বৈধ ও সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন হবে না-এমন দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা।
এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের দাবি, তাদের উত্তর ও মধ্যাঞ্চলে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইরান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন চিউড হুইট’, যা তাদের মতে আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ।
সংঘাতের প্রভাব ইতোমধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তেলবাহী ট্যাঙ্কারকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।
এরই মধ্যে আল-ফাও বন্দর–এর কাছে দুটি বিদেশি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমায় একাধিক ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাতের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!