যুক্তরাষ্ট্রে অর্ধশতাব্দী পুরনো রায় খারিজ হয়ে গেল ঐতিহাসিক শুনানিতে। গর্ভপাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রে একপ্রকার সাংবিধানিক অধিকার ছিল গত পঞ্চাশ বছর ধরে। ১৯৭৩ সালে রো বনাম ওয়েড মামলার ঐতিহাসিক রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট তাদের দেশের সাংবিধানিক ধারা ব্যাখ্যা করেছিল গর্ভপাতের অধিকার নিয়ে। বলা হয়েছিল, গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া একজন নারীর সাংবিধানিক অধিকার। সেই অধিকার যুক্তরাষ্ট্রজুড়ে আইনসিদ্ধ থাকবে।
৫০ বছর পর নাটকীয় ভাবে সেই রায়ই বদলে দিল মার্কিন সর্বোচ্চ আদালত। শুক্রবার ঐতিহাসিক শুনানির পর সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রো বনাম ওয়েড মামলায় মার্কিন সংবিধানের অপব্যাখ্যা হয়েছে। ওই রায়ে বলা হয়েছিল, গর্ভের ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো যেতে পারে। কিন্তু সংবিধানে এমন কোথাও কিছু বলা নেই যে এই অধিকার দেওয়া যেতে পারে।
গর্ভপাতের অধিকার খর্ব করা বা নিষিদ্ধ করার ব্যাপারে রিপাবলিকানদের একাংশের বহুদিনের দাবি ছিল। এদিনের রায়ে তারা তাদের জয় দেখছেন। এমনিতে যুক্তরাষ্ট্রে মিসিসিপিতে আইন করেছে যে গর্ভ ধারণের ১৫ সপ্তাহের পর আর গর্ভপাত করানো যাবে না। সেই আইনের পক্ষেই রায় দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতি।
আদালত যে গর্ভপাতের অধিকার খর্ব করতে পারে তা আগেই ফাঁস হয়ে গিয়েছিল। রায়ের একটি খসড়া ফাঁস হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা নিয়ে রাজনৈতিক ঝড় ওঠে যুক্তরাষ্ট্রে।
প্রসঙ্গত, ১৯৭৩ সালে রায় ঘোষণার সময়ে মার্কিন সুপ্রিম কোর্ট ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল। তখন বলা হয়েছিল, মার্কিন সংবিধানে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার দেওয়া হয়েছে। সুতরাং কোনও নারী চাইলে গর্ভপাত করাতেই পারেন।

০
যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার বাতিল