যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন।
ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে আজ থেকে টিকা দেওয়ার কাজ শুরু করার কথা আগেই ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। এ জন্য হাসপাতালও নির্ধারণ করে রাখা হয়েছে।
করোনার এই টিকা কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করছে দেশটির কর্তৃপক্ষ।
২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। ৪ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।
ফাইজার-বায়োএনটেকের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে বলে আগেই জানানো হয়েছে।
যুক্তরাজ্য ইতিমধ্যে ফাইজার-বায়োএনটেকের চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে।
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৪) কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেবেন বলে জানা গেছে। দেশের নাগরিকদের উৎসাহিত করতে তিনি করোনার টিকা নেবেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!