গতকাল বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেনে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে শাস্তি পেলেন হার্দিক পান্ডিয়া। তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে। চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হলে তাকে একটি ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে।
হার্দিকের বিরুদ্ধে ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ উঠেছে। কেকেআরের ইনিংসের ১০তম ওভার চলাকালীন সময়ে এই ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে আইপিএল কতৃপক্ষ বলেছে, হার্দিক ২.২ ধারা ভেঙেছেন। সেই ধারায় ক্রিকেটীয় সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহারের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়।
কেকেআরের ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে হার্দিক রান-আপের দিকে এগোনোর সময় উইকেটের দু’টি বেল আঙুল দিয়ে ফেলে দেন। কোনো কারণ ছাড়াই এমন কাজ করার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। হার্দিক সেই শাস্তি মেনে নিয়েছেন।
ম্যাচের পর হার্দিক যথেষ্ট হতাশ দলের পারফরম্যান্স নিয়ে। তিনি বলেছেন, 'অন্তত ২০ রান কম করেছি আমরা। পাওয়ার প্লে-তে অনেক উইকেট হারিয়েছি। যদি তিলক এবং আমি আরও কিছুক্ষণ উইকেটে থাকতাম এবং দুই-একটা বড় জুটি তৈরি করতে পারতাম, তা হলে ওই ১৫-২০ বাড়তি রান উঠে যেত।'
দলের ফিল্ডারদেরকেও দোষ দিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, 'পুরো মৌসুমেই খুব খারাপ ফিল্ডিং করেছি আমরা। প্রচুর ক্যাচ ফেলেছি। ম্যাচ জিততে হলে এসব সুযোগ নিতেই হবে। অর্ধেক ক্যাচ ধরলেও অনেক ভালো হত। এমন ক্যাচ না রাখতে পারলে তার মূল্য দিতেই হবে।'

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!