স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরেছে বার্সেলোনা। মৌসুমের প্রথম শিরোপাটা জেতা হয়নি রোনাল্ড কোমানের দলের। লা লিগায়ও সুবিধাজনক স্থানে নেই বার্সেলোনা।
শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে ১০ পয়েন্টে। ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আতলেতিকো মাদ্রিদ। আর ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। এই যখন অবস্থা, তখন দলটির কোচ কোমান প্রায় হাল ছেড়ে দিয়ে বলেছেন বার্সেলোনার পক্ষে খুব বেশি শিরোপা জয় সম্ভব নয়।
কোমান বললেন, ‘আমি অনেকবার বলেছি যে এই মৌসুম আমরা অনেক কিছুর বদল ঘটাতে যাচ্ছি। আমরা তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা করছি। বার্সেলোনা এই মুহূর্তে অনেক কিছু জেতার মতো অবস্থায় নেই। কোথা থেকে আমরা এসেছি সেই ব্যাপারটা নিয়ে বাস্তববাদী হতে হবে, আমরা যে বদলটা করেছি, তাতে শুধু একজন খেলোয়াড়ের ওপর সবকিছু নির্ভরশীল নয়। আমরা সব সময় লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমাদের বাস্তবটাও মানতে হবে।’
দলবদলের বাজারে জোর গুঞ্জন ম্যানচেস্টার সিটি সেন্টার ব্যাক এরিক গার্সিয়া আবারও বার্সেলোনায় ফিরছেন। রক্ষণে সামুয়েল উমতিতি চোটে জর্জর। ক্লেমঁ লংলে ও জেরার্ড পিকেও খুব বেশি ফর্মে নেই। রোনালদো আরাউহো অনভিজ্ঞ।
লিগের পরের ম্যাচে বার্সেলোনা খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। সুপার কাপের ফাইনালে হারের পর এবার বেশ সতর্ক কোচ, ‘রোববার ন্যু ক্যাম্পে বার্সেলোনা বেশ সতর্কই থাকবে ওদের স্বাগত জানাতে। ওরা সুপার কাপের ফাইনালে সেট পিসগুলো কাজে লাগিয়েছিল ভালোভাবে। বেশি বেশি ফাউল ও কর্নার করাটা যদিও ওদের একটা অভ্যাস। আদৌ সেটা ফাউল নাকি ফাউল নয়, সেটা যাচাই করার ব্যাপারে রেফারির ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য দিন তারা সেটা করে না। তবে আমরা অপ্রয়োজনীয় ফাউল করব না, এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!