রাজধানীর মোহাম্মদপুরে মা ও ছেলে আগুনে দগ্ধ হয়েছেন। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয় মা । মাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় ছেলে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে নবীনগর হাউজিং ২ নম্বর রোড ৪৭ নম্বর টিনশেড বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে আম্বিয়াকে ভর্তি রাখেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন- আম্বিয়া খাতুন (৪৫) ও ছেলে মো. কাজল (২৬)।
আম্বিয়ার জামাই (মেয়ের স্বামী) নুর আলম বলেন, তার শাশুড়ি গ্যাসের চুলায় রান্নার জন্য চুলা জ্বালাতে যান। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। আম্বিয়ার চিৎকার শুনে তার ছেলে কাজল আগুন নেভাতে গেলে সে-ও দগ্ধ হয়।
তিনি বলেন, বাসাটিতে সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করেন তারা। ভোরে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন তখন আম্বিয়া রান্না করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তার শরীর আগুন লেগে গেলে চিৎকার করলে ছেলে কাজল গিয়ে আগুন নেভায়। এতে সেও দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। তবে কাজলের হাতে সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

০