ডেস্ক রিপোর্টঃ চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব ও বাণিজ্য সচিব পর্যায়ের এবং বহুল প্রত্যাশিত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক বিবৃতিতে জানানো হয়েছে।
উক্ত বৈঠকে উভয় দেশের পররাষ্ট্র সচিবরা তাদের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নেতৃত্ব দেন। এতে কোভিড-১৯ সহযোগিতা থেকে শুরু করে নিরাপত্তা ইস্যুসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশতম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষ ২০২১ সালের মার্চ মাসে শীর্ষ সম্মেলনের আগে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা, বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনা এবং সচিব পর্যায়ে যৌথ নদী কমিশনের বৈঠক করার বিষয়ে একমত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের যৌথ সভাপতিত্বে বৈঠকটি ‘ফলপ্রসূ’ভাবে অনুষ্ঠিত হয়।’
আলোচনায় কোভিড-১৯ সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় প্রাধান্য পায়। এ ছাড়া উভয় দেশ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করেছে।
বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বছর এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যৌথভাবে উদযাপনের জন্য চলমান সমন্বয়কে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উভয়পক্ষ চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের তিন বাহিনীর কন্টিজেন্টের অংশগ্রহণের প্রশংসা করেছে। উভয়পক্ষ এয়ার ট্র্যাভেল বাবল ব্যবস্থা নবায়ন এবং দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারিত্বে লাইন অব ক্রেডিটের দ্রুত বাস্তবায়নের বিষয়টি সন্তোষের সাথে উল্লেখ করেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!