স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে থেকে পরবর্তী দুই বছর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে থাকবেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকবেন।
গত ২৬ জুলাই ডা. খুরশীদ আলম মহাপরিচালক পদে যোগদান করেছিলেন। ৩০ ডিসেম্বর তার সরকারি চাকরির বয়সসীমা শেষ হবে। স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যোগ দেন। ঢামেক এর সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও তিনি চাকরি করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!