আমাদের মস্তিষ্কে যে পাতলা আবরণ রয়েছে, তার নাম মেনিনজিস। এই আবরণে কোনো প্রদাহ দেখা দিলে তাকে বলা হয় মেনিনজাইটিস। সাধারণত সংক্রমণের কারণেই এই প্রদাহ হয় এবং এটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা যক্ষ্মার জীবাণু দ্বারা হতে পারে। বয়স ও পরিবেশভেদে সংক্রমণকারী জীবাণুর ধরন ভিন্ন হয়ে থাকে। বর্তমানে ভাইরাসজনিত মেনিনজাইটিসের প্রকোপ ক্রমাগত বেড়েই চলেছে।
সংক্রমণ ছড়ানোর উপায় হিসেবে দেখা যায়, নাক, কান বা গলা, মাথার যেকোনো অংশে সংক্রমণ হলে তা মস্তিষ্কের কাছাকাছি থাকায় সহজেই ভেতরে ছড়িয়ে পড়ে মেনিনজাইটিস সৃষ্টি করতে পারে। আবার দুর্ঘটনায় মাথায় আঘাত লাগলে জীবাণুর প্রবেশের পথ প্রশস্ত হয়ে যায়। ফলে তা মস্তিষ্কে গিয়ে মেনিনজাইটিস সৃষ্টি করতে পারে।
কখনও কখনও শরীরের অন্য কোনো স্থানে সংক্রমণ থাকলে তা রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে জটিলতা তৈরি করে এবং সেখান থেকেও মেনিনজাইটিস হতে পারে।
রোগ শনাক্তের উপায় হিসেবে মূলত তীব্র মাথাব্যথাকে প্রধান লক্ষণ হিসেবে ধরা হলেও এটি একমাত্র লক্ষণ নয়। এর পাশাপাশি তীব্র জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, শরীরে লালচে দাগ বা র্যাশ তৈরি হওয়া, অস্থিরতা বোধ করা ইত্যাদি উপসর্গ দেখা যেতে পারে। তবে সব রোগীর ক্ষেত্রে একই লক্ষণ একইভাবে প্রকাশ পায় না।
মেনিনজাইটিস একটি গুরুতর অসুস্থতা। কারণ মস্তিষ্ককে যে আবরণ সুরক্ষা দেয়, তা ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। যদি এটি ভাইরাসজনিত হয়, তবে অনেক ক্ষেত্রে তীব্র মাথাব্যথা ও জ্বর থাকলেও সাপোর্টিভ চিকিৎসার মাধ্যমে রোগী ধীরে ধীরে সেরে ওঠে। তবে ব্যাকটেরিয়া বা যক্ষ্মার জীবাণুর সংক্রমণে মেনিনজাইটিস হলে তা মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে এবং এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
জটিলতার দিক থেকে, ভাইরাসজনিত মেনিনজাইটিস সাধারণত গুরুতর হয় না। তবে কখনো মস্তিষ্কের প্রদাহ তীব্র হলে তা প্রাণঘাতী রূপ নিতে পারে। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে মস্তিষ্কের চারপাশের তরলের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং মস্তিষ্ক ফুলে যেতে পারে। এতে রোগীর চেতনার পরিবর্তন ঘটে, স্নায়বিক দুর্বলতা দেখা দেয় এবং রোগী অজ্ঞান হয়ে কোমায় চলে যেতে পারে। যক্ষ্মার জীবাণুর কারণে মেনিনজাইটিস সাধারণত দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণ হয় এবং চিকিৎসা না পেলে কয়েক সপ্তাহের মধ্যেই এটি প্রাণসংহারী রূপ নিতে পারে।
চিকিৎসার ক্ষেত্রেও সচেতনতা জরুরি। যেকোনো সংক্রমণ, বিশেষ করে নাক, কান, গলা ও মুখের সংক্রমণ প্রতিরোধ এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাথায় আঘাত পেলে যথাযথ চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, মাথাব্যথা মানেই মেনিনজাইটিস নয়। তবে যদি মাথাব্যথা তীব্র হয় বা সঙ্গে অন্য উপসর্গ দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!