মেট্রোরেল চলাচলে বিভিন্ন দেশেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন প্রধান মো. ইফতিখার হোসেন বলছেন, যখন যে সমস্যা ধরা পড়ছে সেটা নিয়ে কাজ করে এর যেনো পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে কাজ করছেন তারা; চলছে দক্ষ জনবল গড়ার কাজও। দুর্যোগের সময় মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান তিনি।
নগরবাসীকে গতি পথের দিশা দেখিয়েছে স্বপ্নবাহন মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল নিত্যদিন যাদের সঙ্গী, যানজটে তারা পেয়েছেন স্বস্তিতে চলার নিশ্চয়তা। তাই এই পথে আস্থা এখন মেট্রোতেই। তবে চালুর পরে বেশ কয়েক দফা নানা কারণে কমবেশি থমকে গেছে মেট্রোর চাকা।
ডিএমটিসিএলের কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয় পুরো অপারেশন। সেখান থেকেই সার্বক্ষণিক যোগাযোগ হয় প্রতিটি ট্রেন আর স্টেশনের সঙ্গে।
তবে রোববার (২৬ মে) প্রথমবারের মতো নতুন সমস্যা সামনে আসে, বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুমের সঙ্গে কোচের যোগাযোগ। আবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েক দফা ভুগতে হয় সোমবার (২৭ মে)। যদিও এমন সমস্যা সব দেশেই হয় বলে দাবি তাদের।
কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত ওসিএস লাইনে ঘুড়ি, ফানুস কিংবা বিভন্ন সেবা সংস্থার তার পড়ে বেশ কয়েকবার ব্যহত হয়েছে স্বাভাবিক চলাচল। আবার নতুন শিডিউলে মানিয়ে নিতে কয়েক মিনিট এদিক-সেদিকও হয়েছে।
এ ছাড়া মেট্রোর দুর্যোগ ব্যবস্থাপায় বলা আছে, বাতাসের সর্বোচ্চ গতি ১০৭ কিলোমিটার হলে বন্ধ করে দেয়া হবে ট্রেন চলাচল। আবার রেল টেমপারেচার বা ট্রেন লাইনের তাপমাত্রা যদি ৫৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলেও বন্ধ হবে ট্রেন।
তাই স্বাভাবিক বৃষ্টিতে তেমন বেগ পেতে না হলেও রেমালের এমন পরিস্থিতিতে বন্ধ রাখাই ভালো। ডিএমটিসিএলের জিএম (অপারেশন) মো. ইফতিখার হোসেন বলছেন, নতুন নতুন সমস্যা সামনে আসলে তা সমাধানের পাশাপাশি একই বিষয় যেনো বারবার সামনে না আসে সেটা নিয়েও কাজ করছেন তারা।
অপারেশন প্রধান বলেন, টেকনিক্যাল জিনিস একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। তাই একটা জায়গায় সমস্যা হলে সেটা অন্যটার ওপর প্রভাব ফেলে। দুবাই, দিল্লি, কলকাতা মেট্রোটেও এমন সমস্যা হয়।
‘ধীরে ধীরে অবশ্য সমস্যাগুলো কমে আসছে। লোকজন প্রশিক্ষিত হয়ে গেলে এ ধরনের সমস্যা আরও কমে আসবে। একেবারে সমস্যা হবে না, তেমনটা কিন্তু নয়। সারা বিশ্বেই সমস্যা হয়, সেরকম হয়ত আমাদেরও কিছু কিছু হবে’ যোগ করেন তিনি।
রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য আরও নিজস্ব দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ অব্যহত রয়েছে বলেও জানান মো. ইফতিখার হোসেন।

০