ডেস্ক রিপোর্ট: মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছেন।
শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভে গুলি চালায় পুলিশ।
মান্দালয়ের স্বেচ্ছাসেবী জরুরি সেবাবিষয়ক সংস্থা পারাহিতা দারহির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পারাহিতা দারহির নেতা কো অং রয়টার্সকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে দু’জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দেশটির জনগণ সেনাশাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করছেন।
নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পর দেশটিতে এখন তুমুল গণবিক্ষোভ চলছে।
দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই বিক্ষোভে শনিবার দেশটির জাতিগত সংখ্যালঘু, লেখক-কবি এবং পরিবহন শ্রমিকরাও যোগ দিয়েছেন।
তারা সেনাশাসনের অবসান ঘটিয়ে দেশটির নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং অন্যান্যদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছেন।
মিয়ানমারে গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে এনএলডি নিরঙ্কশ জয় পেলেও সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। তবে ওইদিন ভোরে সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ এনএলডির শীর্ষ বেশ কিছু নেতাকে গ্রেপ্তারের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!