২০২৪ সাল থেকে চালু হওয়া মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের মতো আলাদা বিভাগ থাকছে না। অর্থাৎ নবম-দশম শ্রেণিতেও শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে।
এটি হলে-নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের আলাদাভাবে ব্যবসায় শিক্ষা, মানবিক অথবা বিজ্ঞান বিভাগ না নিয়ে সব ধরনের শিক্ষা নিয়েই মাধ্যমিকের স্তর শেষ করতে হবে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখার উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৯ম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠ পর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।
এর আগে মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা যায়, মাধ্যমিক স্তরের শিক্ষায় নতুন কারিকুলাম প্রণয়নের জন্য ২০১৬ সালে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে গঠন করা হয় একটি কমিটি। একই বছরের ২৫-২৬ নভেম্বর কমিটির সদস্যরা কক্সবাজারে দুই দিনের আবাসিক কর্মশালায় অংশ নেন। এতে শিক্ষাবিদরা বেশ কিছু সুপারিশ প্রস্তাব করেন। সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কয়েকটি সাবকমিটিও গঠন করা হয়। এর একটি শিক্ষাক্রম পর্যালোচনা সাবকমিটি। এ কমিটি ২০১৭ সালের ৩০ নভেম্বর ৮ দফা সুপারিশ প্রস্তাব করে।
প্রস্তাবগুলোর মধ্যে একটি দফা হলো: পাঠ্যবইয়ের কিছু বিষয় বাধ্যতামূলক এবং কিছু বিষয় ঐচ্ছিক রাখা। এ ছাড়া বর্তমানে চালু থাকা তিন বিভাগের প্রায় সব বিষয় সব শিক্ষার্থীই যেন পড়তে পারে, সেভাবে কারিকুলাম প্রস্তুত করা।
এরই অংশ হিসেবে চলতি বছর ২০২৩ সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হয়েছে। ২০২৪ সালে চালু হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে চালু হবে পঞ্চম ও দশম শ্রেণিতে।
উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে ও দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে চালুর মধ্য দিয়ে পুরোপুরিভাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে সর্বশেষ জাতীয় শিক্ষাক্রমে পরিবর্তন আনা হয়। ২০১৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়। এর আগে বিভিন্ন সময় শিক্ষাক্রমে সামান্য পরিমার্জন করা হয়। তবে এবার শুধু পরিমার্জন নয়, শিক্ষায় রূপান্তর আনতে পাল্টে ফেলা হচ্ছে কারিকুলাম।

০