কাঁটার জন্য যারা মাছ খেতে চান না তাদের জন্য কাঁটা নরম করার পদ্ধতি বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরের ভেতর ও ইন্ড্রাস্ট্রিতে কীভাবে কাঁটা নরম করা যায় সেই রেসিপি বলে দেন সরকারপ্রধান।
রোববার (২৪ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও জাতীয় মৎস্য পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে কাঁটা নরম করার এমন রেসিপি দেন সরকারপ্রধান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, মাছের কাঁটার কারণে অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে কাঁটাও নরম করে খাওয়া যায়। আর বিষয়টি খুব কঠিন না। বাড়িতে প্রেসার কুকারে এক ঘণ্টা সেদ্ধ করলে মাছের কাঁটা নরম হয়ে যায়। তাতে মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। তবে সমুদ্রের মাছ হওয়ার কারণে ইলিশ মাছে একটু বেশি সময় লাগে। অন্যান্য মাছ কম সময়ে হয়ে যায়। সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর আমরা যদি এমন ইন্ডাস্ট্রি করতে পারি যে যাতে প্রেসার দিয়ে মাছের কাঁটাগুলি নরম করতে যায়, যেন মাছ যেমন আছে তেমনেই থাকবে, সেভাবে যদি আমরা স্ট্রিমজাত করতে পারি প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে-বিদেশে রফতানি করতে পারি পৃথিবীর বহু দেশ এই মাছ নেবে অথবা মাছের তৈরি বিভিন্ন পণ্য তৈরি করে রফতানি করতে পারব।'
অনুষ্ঠানে মিষ্টি পানির মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, সবচেয়ে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছ থেকে। যেটা মাংস থেকে হয় না। মাছের যে আবাসস্থল অর্থাৎ অভয়ারণ্য তৈরি করা- এগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। পানির প্রবাহটা ভালো থাকা, পানি যাতে দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের যে চাহিদা সে চাহিদার চেয়ে অনেক বেশি মাছ আমরা এখন উৎপাদন করতে পারি।
সরকারপ্রধান বলেন, আমরা চাই আমাদের দেশ আরও এগিয়ে যাক। প্রথমে ছিল খাদ্য নিরাপত্তা। আজকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পর আমরা এসেছি পুষ্টি নিরাপত্তায়। পুষ্টি নিরাপত্তার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যে পুষ্টিটা আসবে মাছ, ডিম, দুধ ও মাংসের মধ্য দিয়ে। শুধু আমরা নিজেরা চাহিদা মেটাব না-আমরা এগুলো প্রক্রিয়াজাত করে বিদেশেও পাঠাতে পারব। সেটা আমরা করতে পারব, এটা আমরা বিশ্বাস করি। আমাদের এত বৈচিত্র্য রয়েছে মাছে; সেগুলো শুধু প্রক্রিয়াজাত করে; আমরা শুধু না, আমাদের প্রবাসী বাঙালি আছে যারা নিজের দেশের মাছটা খেতে চায়, সেদিকেও আমরা তাদের সুযোগ করে দিতে পারি।
মাছ উৎপাদনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, '১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি সেখানে যুবসমাজ এগিয়ে আসতে পারে। মৎস্য চাষে যুবসমাজ এগিয়ে আসলে নিজেরাও লাভবান হবে পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। মৎস্য প্রক্রিয়াতে সবাই আরও এগিয়ে আসুন।'
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠানকে স্বর্ণপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বর্ণপদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

০