রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এ সময় বাংলাদেশের জনগণের প্রতি একাত্মতা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
বুধবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন। বাংলাদেশে এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
শিক্ষার্থীদের প্রাণ রক্ষায় আত্মত্যাগ করা শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, ‘নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মাহেরীন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়েছিলেন এবং আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে গিয়েছিলেন। তার অসাধারণ সাহস ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আনোয়ার জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাবেন।
প্রধান উপদেষ্টার প্রতি বার্তায় তিনি বলেন, ‘এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, আহত ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি।’
০
মাইলস্টোন দুর্ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক, পাশে থাকার আশ্বাস