আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর আগে বাহরাইন এই টিকার প্রথম অনুমোদন দেয়।
সৌদি প্রেস এজেন্সি থেকে দেয়া এক বিবৃতির বরাত দিয়ে ‘দ্যা হিল’ ও ‘আরব নিউজ’ এ সংবাদ প্রকাশ করে।
‘দ্যা হিল’ ও ‘আরব নিউজ’ প্রকাশিত সংবাদে বলা হয়- ‘সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। করোনা রুখতে দেশের স্বাস্থ্য দফতর এবার এই টিকা বিদেশ থেকে আমদানি করে ব্যবহার করতে পারবে।’
তবে কবে থেকে দেশটির সাধারণ নাগরিক করোনার এই টিকা পাবে তা ওই বিবৃতিতে জানানো হয়নি।
এর আগে প্রথম দেশ হিসেবে গত মঙ্গলবার থেকে ফাইজারের টিকা কর্মসূচি শুরু করেছে ব্রিটেন। তবে যারা বেশি মাত্রায় অ্যালার্জির সমস্যায় ভোগেন, তারা আপাতত ফাইজার-বায়োএনটেকের টিকা নিতে পারবেন না বলে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) সতর্কতা জারি করেছে। কানাডাও এই টিকার ছাড়পত্র দিয়েছে।
ব্রিটেনে প্রথমদিন যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দুই এনএইচএস কর্মীর প্রবল অ্যালার্জি হয়েছে। তাদের দেহে এই ভ্যাকসিন দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে চিকিৎসা নেওয়ার পর তাদের অবস্থা এখন ভালো বলে নিশ্চিত করা হয়েছে। ওই দুই কর্মীর দেহে ‘অ্যানাফাইল্যাকটোয়েড’ পার্শ্বপ্রতিক্রিয়া অর্থাৎ শরীরে র্যাশ, শ্বাসকষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ রক্তচাপের মতো সমস্যা দেখা দেয়।
এ ঘটনার পর ফাইজার এক বিবৃতি দেয়। বিবৃতিতে তারা বলেছে, ‘যারা টিকা পেয়েছেন, তাদের মধ্যে দু’জনের অ্যালার্জির মতো প্রতিক্রিয়া হয়েছে। কেন তা হয়েছে, তা জানতে এমএইচএস’র তদন্তে আমরা সব রকম সাহায্য করব। তবে আমরা ৪২ হাজার স্বেচ্ছাসেবককে দুটি করে পরীক্ষামূলক ডোজ দিয়েছিলাম। তাদের কারোরই কোনও বিপজ্জনক প্রতিক্রিয়া হয়নি।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!