ডেস্ক রিপোর্ট: দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকাতে কাজ করেনি তিনি। কর্মীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত গাড়ির মালিক জাফর আহমেদ (৬১)। রোববার (২৭ জুন) ব্যক্তিগত কাজে মগবাজার চৌরাস্তা থেকে হেঁটে ওয়্যারলেস গেটের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণে আগুনের ফুলকি এসে পড়ে তার ওপর।
ঘটনাস্থলেই দগ্ধ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সহায়তায় তাকে নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তার অবস্থা আশঙ্কাজনক বলছেন কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, প্রাইভেটকার চালক সৈকত স্বপন (৩৫) মগবাজারের চেয়ারম্যান গলিতে থাকেন। সন্ধ্যায় ওই সড়কে যাওয়ার পথে তিনিও আগুনে দগ্ধ হন। তাকেও মুমূর্ষু অবস্থায় নেওয়া হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।
হাসপাতাল থেকে সৈকত স্বপনের ছেলে বিশাল আহাজারি করে বলেন, আমার বাবা প্রাইভেটকার চালক। তিনি কখনও গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়েননি। অথচ আজ হেঁটে যাওয়ার পথে আগুনে দগ্ধ হলেন। তবে কি মগবাজারের চৌরাস্তা সড়ক দিয়ে হেঁটে যাওয়াই তার ছিল ভুল সিদ্ধান্ত!
বিশাল আরও বলেন, বাবা সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিলেন নাস্তা কেনার জন্য। বাবা আর ফিরলেন না। তার স্থান আজ বার্ন ইনস্টিটিউটে।
আলোকিত বাংলাদেশ’র ফিন্যান্স বিভাগের প্রধান জামিল হোসেন দগ্ধ জাফরকে দেখতে গিয়ে বলেন, আমি জাফর ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি কথা বলতে পারছেন, কিন্তু খুব কষ্ট হচ্ছে।
উল্লেখ্য, মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে আমরা যেটা জেনেছি, এখানে যে সরমা হাউজ ছিল মূলত সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে খুব সম্ভবত গ্যাস জমেছিল এবং এ গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটা বাস বিধ্বস্তের মতো হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজন মারা গেছে বলে খবর পেয়েছি।’

০