ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ বাংলাদেশের। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে করে এশিয়া কাপ মিশন শেষ হলো জয় দিয়ে, সেটাও আবার টুর্নামেন্টের সেরা দলকে হারিয়ে। যদিও ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় আগেই। যার ফলে ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। এমন ম্যাচেই জ্বলে উঠল বাংলাদেশ।
৪৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন ফিজ। আউট করেন ৩৪ বলে ৪২ করে বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছুটিয়ে নিতে চাওয়া অক্ষরকেও।
শেষ ওভারে জিততে ১২ দরকার ভারতের। অভিষিক্ত পেসার তানজিম তামিমের হাতে বল তুলে দেন সাকিব। তানজিদ প্রথম তিন বলে রান আটকে রাখেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন মোহাম্মদ শামি। পঞ্চম বল ফাইন লেগে ঠেলে দুই নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু তানজিদ তামিমের দুর্দান্ত থ্রোতে উইকেট ভেঙে দেন লিটন দাস। বাংলাদেশ শিবিরে উচ্ছ্বাস।
ভারতের বিপক্ষে ৬ রানের দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের দল। এতে করে এশিয়া কাপ মিশন শেষ হলো জয় দিয়ে, সেটাও আবার টুর্নামেন্টের সেরা দলকে হারিয়ে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের সামনে বাংলাদেশ ছুড়ে দিয়েছিল ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। মাঝারি পুঁজি নিয়ে দারুণ বোলিং করে টাইগাররা। একশর আগে (৯৪ রানে) ভারত হারায় ৪ উইকেট।
আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে বড় ধাক্কা খেল রোহিত শর্মার দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ৫০ ওভারে ২৬৫/৮ (তামিম ১৩, লিটন ০, বিজয় ৪, সাকিব ৮০, মিরাজ ১৩, তাওহিদ ৫৪, শামীম ১, নাসুম ৪৪, মেহেদী ২৯, তানজিম ৯; শামি ৮-১-৩২-২, শার্দুল ১০-০-৬৫-৩, প্রসিদ ৯-০-৪৩-১, অক্ষর ৯-০-৪৭-১, তিলক ৪-০-২১-০, জাদেজা ১০-১-৫৩-১)।
ভারত : ৪৯.৫ ওভারে ২৫৯ (রোহিত ০, শুভমান ১২১, তিলক ৫, রাহুল ১৯, ইশান ৫, সূর্যকুমার ২৬, জাদেজা ৭, অক্ষর ৪২, শারদুল ১১, শামি ৬, প্রসিদ ০; তানজিম ৭.৫-১-৩২-২, মোস্তাফিজুর ৮-০-৫০-৩, নাসুম ১০-০-৫০-০, সাকিব ১০-২-৪৩-১, মেহেদি ৮-১-৩৬-২, মিরাজ ৫-০-২৯-১)
ফলাফল : বাংলাদেশ ৬ রানে জয়ী।