নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম এবং সাতটি ঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (১৮মে) বিকেলে মাসদাইর গাবতলী এলাকায় তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল মালেক (২৭) দীর্ঘদিন ধরে বেকার ও মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি তার ভাবি রেনুভা বেগমের কাছে ভাত চান। খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ধারালো বঁটি দিয়ে হামলা চালান।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন জেনুফা আক্তার, লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর অভিযুক্ত ব্যক্তি পাশের আরও কয়েকটি ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। তাকে বাধা দিতে গেলে প্রতিবেশীরাও হামলার শিকার হন।
এক ভুক্তভোগী বলেন, হঠাৎ দরজা ভেঙে ঢুকে তিনি আসবাবপত্র ভাঙচুর শুরু করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
মাহবুব আলম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!