কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৫২) হত্যা মামলায় একমাত্র আসামি ‘কবিরাজ’ মোবারক হোসেনকে (২৯) দুই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুমাইয়া আফরিনকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে পৃথকভাবে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসেন, নিহতদের পরিবারের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। প্রায় আড়াই মাসের বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। পরে আদালত ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তা ঘোষণা করা হয়নি। পরে ১১ নভেম্বর রায়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর মোবারক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। হত্যাকাণ্ডের আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক সুমাইয়াকে ধর্ষণ এবং বিষয়টি তার মা দেখে ফেলায় তাহমিনা বেগমকে হত্যার কথা জানান।
সুমাইয়া ও তার মায়ের হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে তারা মানববন্ধন, বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেন।
রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেন নিহত সুমাইয়ার সহপাঠীরা। সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, ‘ফাঁসির রায় হওয়ায় আমরা অনেক কৃতজ্ঞ। আমরা চাই, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হোক। যদি সম্ভব হয়, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, যেন ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করতে যাবে, ভয়ে তাদের হাত-পা কাঁপে।’
নিহত সুমাইয়ার ভাই তাজুল ইসলাম বলেন, ‘আসামি মোবারক যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সে কারণে আমি আমার মা ও একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লেগেছে। কিন্তু তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুতই রায় ঘোষণা করেছেন। আমি চাই, এই রায় দ্রুত বাস্তবায়ন হোক।’
আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আয়েশা বলেন, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী নেই। যে ভিডিও ফুটেজের কথা বলা হয়েছে, সেখানেও স্পষ্ট কিছু পাওয়া যায়নি। কিছু বিতর্কের জায়গা থাকলেও আইনগত কারণে সেসব বিষয় নিয়ে এগোতে পারেননি তারা। তবে ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়ায় মামলার অবস্থান ভিন্ন হয়েছে বলে জানান তিনি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার বলেন, মামলার যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং তার মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!