রাজধানী উত্তরার তুরাগ এলাকা থেকে প্রকাশ্যে বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকা ডিবি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাঙ্কের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে ডিবির অন্য একটি সূত্রে জানা গেছে, টাকা উদ্ধারের সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় প্রকাশ্যে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল।
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ঐ গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।
পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পর তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!