যশোর জেলার শার্শা উপজেলা ও বেনাপোলে ২৪ ঘণ্টায় ৩০টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ। ফলে সংক্রমণ ঠেকাতে সেখানে বিকেল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ ১২টি কঠোর নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা। তিনি জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই কঠোর বিধিনিষেধ আরোপ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, জনসমক্ষে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে, গণপরিবহন বন্ধসহ বিকাল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
সেই সঙ্গে মোটরসাইকেলে একজন ও ইজিবাইকে দুজনের বেশি যাত্রী বহন নিষেধ, সবধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, চায়ের দোকানে বেঞ্চ, কেরামবোর্ড ও টেলিভিশন রাখা যাবে না।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় বেনাপোল ও শার্শায় ৩০টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।
তিনি আরো জানান, ৬২১ জন করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্ট করা হচ্ছে। ভারতফেরত যাত্রীদের কথা ভেবে গত ১৮ মে করোনা টেস্টের জন্য হাসপাতালে মেশিন বসানো হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!