বাংলাদেশে চলছে তাপপ্রবাহ। সম্প্রতি ঢাকাতে স্মরণকালের সর্বোচ্চ ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, ১৯৬৫ সালের পর এটিই ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৬৫ সালে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন দেশে ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখা গেছে। সেসব তাপপ্রবাহে অসংখ্য মানুষ মারা গেছে। আমাদের আজকের আয়োজন বিশ্বের ভয়ঙ্কর এমন কিছু তাপপ্রবাহ নিয়ে। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন- আজহারুল ইসলাম অভি
পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র ১৯০১
আমেরিকান ইতিহাসের সবচেয়ে মারাত্মক তাপপ্রবাহগুলোর মধ্যে একটি ছিল ১৯০১ সালের তাপপ্রবাহ। জানা যায়, ইয়িহাসের ভয়ঙ্কর সেই তাপপ্রবাহে প্রায় ৯৫০০ লোক মারা যায়। সেই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত স্থায়ী ছিল সেবারের তাপপ্রবাহ। শুধু তাই নয়, সেন্ট লুইস থেকে নিউইয়র্ক পর্যন্ত পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে, দৈনিক তাপমাত্রা ৪২ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছিল। এই তাপপ্রবাহের দরুন নিউইয়র্ক সিটিতে মানুষের পাশাপাশি রেকর্ডসংখ্যক ঘোড়া মারা গিয়েছিল। জানা যায়, যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে হিট স্ট্রোক করে ২৫০টি ঘোড়া মারা গিয়েছিল। এই দুই মাসের তাপপ্রবাহ শেষ পর্যন্ত আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর তাপপ্রবাহের খেতাব পেয়েছিল। আধুনিক শীতল যন্ত্র আবিষ্কারের আগে এটিই ছিল মনে রাখার মতো ভয়ঙ্কর তাপপ্রবাহ।
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮০
এই তাপপ্রবাহের সময়কাল ছিল ১৯৮০ সালের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই তাপপ্রবাহ মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলকে ঢেকে দেয়। এ সময় এসব অঞ্চলের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৪২ ডিগ্রি সেন্টিগ্রেডে। এই তাপপ্রবাহের প্রভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ মারা যায়। ধারণা করা হয়, সেবারের তাপপ্রবাহে মোট ১৭০০ মানুষের প্রাণহানি ঘটে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। এই তাপপ্রবাহ পৃথিবীর দীর্ঘতম রেকর্ডকৃত তাপপ্রবাহের একটি হিসেবে বিবেচিত হয়। এই তাপপ্রবাহের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং কৃষি ব্যবস্থা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, এই তাপপ্রবাহের খরার ফলে প্রায় ২০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল।
গ্রিস ১৯৮৭
১৯৮৭ সালের গ্রীষ্মে গ্রিস এবং এর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অংশ তাপপ্রবাহে ঝলসে যায়, প্রায় দুই মাস ধরে সেখানকার তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের সময় প্রায় ১৫০০ গ্রিক মারা গিয়েছিল এবং এথেন্সের মতো শহরগুলো আক্ষরিক অর্থে কয়েকদিন ধরে অচল হয়ে গিয়েছিল। পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবের কারণে হাসপাতালগুলো আর রোগী জায়গা দিতে পারছিল না। সেখানকার হাসপাতালগুলো এক একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। উপরন্তু দাবানল কৃষি এবং বায়ুর গুণমানকে প্রভাবিত করেছিল এবং ব্যস্ত পর্যটন মৌসুমি গ্রিস ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।
উত্তর আমেরিকা ১৯৮৮
উত্তর আমেরিকায় ১৯৮৮ সালের খরা উত্তর আমেরিকার ইতিহাসে জঘন্যতম তাপপ্রবাহগুলোর একটি। এই সময় উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উন্নীত হয়। এই তাপপ্রবাহের সময় প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ মারা যায়। খাবার পানির সংকট বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়সহ নানা ভোগান্তিতে পড়ে উত্তর আমেরিকার বাসিন্দারা। এর ফলে উত্তর আমেরিকার বিভিন্ন স্থানে খাদ্য সংকট দেখা দেয়।
শিকাগো ১৯৯৫
১৯৯৫ সালের জুলাই মাসে শিকাগোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গিয়েছিল, যার ফলে সে অঞ্চলে প্রায় ৭৩৯ জনের প্রাণহানি ঘটে। কেবল একদিনেই সে অঞ্চলে ২১৫ জন লোক মারা যায়। তীব্র গরমে ওই অঞ্চলের বৃদ্ধ লোকজন শ্বাসকষ্টে ভোগেন। গরমের ফলে ওই অঞ্চলের বিদ্যুৎ গ্রিডের ওপর ব্যাপক চাপ পড়ে। এই পরিস্থিতির পর ওই অঞ্চলের রাজনৈতিক নেতারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও তৎপর হন।
ভারত ২০০২
২০০২ সালের তাপপ্রবাহ ভারতের ইতিহাসে আরেকটি জঘন্যতম তাপপ্রবাহ। এই সময় ভারতের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪৩ক্ক সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। এই ভয়ঙ্কর তাপপ্রবাহে ভারতে প্রায় ১২০০ লোক মারা যায়। এই তাপপ্রবাহে অন্ধ্র প্রদেশ রাজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইউরোপ ২০০৩
ইউরোপে ১৫৪০ খ্রিস্টাব্দের পর থেকে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ রেকর্ড করা হয় ২০০৩ সালের আগস্ট মাসে। এই সময় ইউরোপের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড পর্যন্ত উন্নীত হয়। এই সময়ের তাপপ্রবাহে প্রায় ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়। এই জ্বলন্ত দিনগুলোতে ইউরোপে বিলিয়ন বিলিয়ন ডলারের ফসলের ক্ষতি হয়েছে। ফ্রান্সেই শুধু ১৪০০০ হতাহতের খবর পাওয়া গিয়েছিল। অত্যধিক তাপমাত্রা ছাড়াও হিট স্ট্রোক এবং স্থবির বায়ু আক্রান্তের কারণেও অনেক মানুষ প্রাণ হারিয়েছিল।
রাশিয়া ২০১০
২০১০ সালের তাপপ্রবাহ ছিল রাশিয়ার ১০০ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর তাপপ্রবাহ। এ সময় রাশিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নীত হয়। এই ভয়ঙ্কর তাপপ্রবাহে রাশিয়ায় প্রায় ৫৬ হাজার মানুষ মারা যায়। শীতপ্রধান দেশ রাশিয়ায় এমন তাপপ্রবাহ বিরল। এই তাপপ্রবাহে রাশিয়ার অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়ে। ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ে রাশিয়ার গ্রামে গ্রামে। আগুনের ধোঁয়ায় সেসব গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে। এই তাপপ্রবাহকে রাশিয়ার স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ বলে বিবেচনা করা হয়।
পাকিস্তান ২০১৫
২০১৫ সালে ঘটে যাওয়া তাপপ্রবাহ পাকিস্তানের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর তাপপ্রবাহগুলোর একটি। দক্ষিণ পাকিস্তানে এই তাপপ্রবাহ বয়ে যায়। যদিও এই তাপপ্রবাহের স্থায়িত্বকাল ছিল এক সপ্তাহ। এই তাপপ্রবাহ এবং পানিবাহিত বিভিন্ন রোগে পাকিস্তানে অনেক মানুষ মারা যায়। এই তাপপ্রবাহের ফলে দক্ষিণ পাকিস্তানের তাপমাত্রা ৪৯ক্ক সেলসিয়াস পর্যন্ত উন্নীত হয়। সেখানে বিভিন্ন দুর্গম এলাকায় পানির সংকট দেখা দেয়। সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সে সময় ডিহাইড্রেশন থেকে রক্ষা পেতে মানুষজনকে রোজা না রাখতে অনুরোধ করেছিল, কারণ সেখানকার তাপমাত্রা এতই বেশি ছিল যে, যা মানুষজনের জীবনের জন্য হুমকিস্বরূপ।
ভারত ২০১৫
২০১৫ সালের মে মাসে ঘটে যাওয়া তাপপ্রবাহে প্রায় আড়াই হাজার মানুষ মারা যায়। মে মাসের সেই তীব্র তাপপ্রবাহ ভারতের প্রায় অধিকাংশ অঞ্চলকে বিপর্যস্ত করে তুলেছিল। সেই সময় ভারতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪৯ ডিগ্রি সার্টিফিকেট পর্যন্ত উন্নীত হয়েছিল। ভারতের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রা। প্রচণ্ড তাপে দিল্লির বিভিন্ন এলাকার রাস্তা গলে যাওয়ার ঘটনা ঘটে। তীব্র গরমে ভারতের বিভিন্ন স্থানে তীব্র পানি সংকট দেখা দেয়। হাসপাতালগুলোতে অসংখ্য রোগী ভর্তি হয়। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশটিকে এই তাপপ্রবাহ সামলাতে ব্যাপক হিমশিম খেতে হয়।

০
বিশ্বের ভয়াবহ যত তাপপ্রবাহ