স্বাস্থ্য ডেস্ক: ডিপ্রেশন অথবা বিষণ্ণতা খুবই পরিচিত একটা শব্দ। অনেকেই বিষণ্ণতাকে হতাশার সমার্থক বলে মনে করেন। কিন্তু বিষণ্ণতা একধরনের ভয়ংকর মানসিক ব্যধি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রতি বছর বিশ্বে প্রায় ৮ লাখ মানুষ মারা যায় ডিপ্রেশনের কারণে। একাকিত্ব, রেজাল্ট খারাপ হওয়া,পারিবারিক সমস্যা, মৃত্যুশোক, ইত্যাদি আরো হাজারটা কারণে বিষণ্ণতা গুটিগুটি পায়ে প্রবেশ করে আমাদের জীবনে। বিষণ্ণতা এমন একটি সমস্যা যা মানসিকভাবে দুরবল করে ফেলে। বিষণ্ণতায় ভুগলে একজন ব্যক্তির মাঝে যেসব ধরনের পরিবর্তন আসতে পারে।
১। কখনো খুশি কখনো উদাসী। সকালে ভালো বিকেলে খারাপ। আজ বেশ আনন্দে আছে কাল মানসিক যন্ত্রণায় গুমরে মরছে।
২। অন্ধকারকে ভয়, কোনো জন্তু, পোকা, পানি, আগুনের ভয় বা অজানা আতঙ্ক। বারবার হাত-পা ধোয়া, গোসল করা, ঘ্যান ঘ্যান করা ইত্যাদি।
৩। অহেতুক চিন্তা ও উত্তেজনা, একটুতেই ঘাবড়ে যাওয়া, একটুতেই ভেঙে পড়া।
৪। গোসল করা, কাপড় ধোয়া, খাবার ইচ্ছে ত্যাগ। গোসল করতে চায় না, খেতেও ইচ্ছুক নয় আবার ময়লা পোশাকেই যেন থাকতে চায়।
৫। যেকোনো কাজে অনীহা পর্যাপ্ত ঘুমের অভাব বা ইনসমনিয়া
৬। ক্রোধ। যে ধরনের বিচার বা চিন্তা চলবে তা যদি নেতিবাচক বা ব্যর্থ হয় তাহলে ক্রোধ জন্ম নেয়। এড্রোনিল গ্রন্থি, ক্যাপিলারি টিউব, নিউরোনসের যেমন ক্ষতি হতে পারে, তেমনি ভুলও হতে পারে। যা পরবর্তী ক্ষেত্রে ডিপ্রেসড হতে সাহায্য করে। ক্রোধের বশে যেকোনো ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
৭। আত্মহত্যা। আত্মহত্যা হলো মানসিক ব্যাধি যা ডিপ্রেশন থেকে জন্ম নেয়। ডিপ্রেশনের শেষ অবস্থায় পৌঁছালেই আত্মহত্যা করতে প্ররোচিত হয়।
বিভিন্ন সমস্যার হাত ধরে আমাদের জীবনে আসে বিষন্নতা বা ডিপ্রেশন। ডিপ্রেশন না ছোঁয়া যায়, না দেখা যায়। তবে এ থেকে মুক্তির উপায় কি? বা আদৌ কি কোনো উপায় আছে ? হ্যাঁ আছে। ডিপ্রেশন কাটানোর একমাত্র উপায় সর্বপ্রথম নিজের মধ্যকার এই বিষন্ন সত্ত্বা কে হত্যা করতে হবে। পুরোনো বিষন্ন মানুষটি কে দূর করে নতুন এক মানুষকে গড়ে তুলতে হবে। ফিরিয়ে আনতে হবে হারিয়ে যাওয়া মনোবল আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা শক্তি। জন্ম দিতে হবে নতুন এক সত্ত্বাকে।
বিষন্ন এই সত্ত্বা কে দূর করে নতুন কে গড়ে তোলার সহজ কয়েকটি উপায়ঃ
১। বিষণ্ণতা থেকে নিজেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজেকে কাজে ব্যস্ত রাখা। এজন্য হালকা ধরনের, সহজ, ছোট-খাট, এক বা দুই দিনের লক্ষ্য আমাদের সাহায্য করতে পারে।
২। বিষন্নতায় একা থাকার চেয়ে বরং তাদের সাথে সময় কাটানো উচিত যাদের সাথে আমাদের থাকতে ভাল লাগে অথবা যাদের সাথে কথা বলে আমরা আরাম পাই।
৩। নিয়মিত শরীরচর্চা আমাদের দেহ থেকে এন্ড্রোফিন নামের একধরনের হরমোন নিঃসরণে সাহায্য করে। যা মন ভাল রাখতে সাহায্য করে।
৪। নিয়মিত সুস্বাস্থ্যকর ডায়েট বিষণ্ণতা থেকে উত্তরণে বা মন ভাল রাখতে সাহায্য করে।
৫। এমন সময় আমাদের সেই কাজ গুলো করা উচিত যা আমাদের আনন্দ দেয়, কঠিন কাজ হলেও করতে ভাল লাগে। হতে পারে, ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা, রান্না করা বা যে কোন কাজ যা আপনার ভালো লাগে সেসব কিছুই বিষণ্ণতা দূর করতে সাহায্য করে।
৬। বিষণ্ণতায় নিজ নিজ ধর্মের প্রার্থনা মন ভালো করতে এবং শক্তি যোগাতে সাহায্য করে।
৭। সুন্দর কোন প্রাকৃতিক জায়গায় গিয়ে মানু্ষ চায় সবকিছু কিছুক্ষণের জন্যে ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। এইভাবে প্রাকৃতিক জায়গায় ঘুরতে যাওয়াও বিষণ্ণতা কাটাতে বিশেষভাবে সাহায্য করে।