ডেস্ক রিপোর্ট: অবশেষে লাখো ভক্তের অপেক্ষার অবসান ঘটলো। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সংসারে নতুন অতিথির আগমন হয়েছে। সোমবার কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। কোহলি টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোহলি টুইট করেছেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি সৃষ্টিকর্তার কৃপায় আমরা মেয়ের বাবা-মা হয়েছি। আমরা আপনাদের এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা আর বাচ্চা দুজনই সুস্থ আছে। আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি এই সময়ে আপনারা আমাদের একান্তে থাকার বিষয়টিকে সম্মান জানাবেন। ভালোবাসা সবাইকে।’
গত ২৭ আগস্ট টুইট করে সন্তান আসার ঘোষণা দিয়েছিলেন কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি স্ত্রীর বেবি বাম্পের ছবি দিয়ে জানিয়েছিলেন সুখবর। জানুয়ারিতে তাদের অনাগত সন্তানের পৃথিবীর আলো দেখার কথা ছিল।
যে কারণে কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজের মাত্র একটি খেলেই দেশে ফিরেছিলেন।
বেশ কিছু দিন প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

০