বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে প্রশিক্ষণ পদ্ধতি ও এলাকা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘মাইলস্টোন ট্রাজেডি’-তে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি নতুন করে ভাবতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ—এই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিতে হবে।’
উত্তরার দুর্ঘটনা প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিস্তারিত জানা যাবে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ার পর। প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও সেগুলোর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।’
আহতদের বিষয়ে তিনি জানান, ‘বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জন মারা গেছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানেও পাঠানো হবে।’
এ সময় তিনি আশ্বস্ত করেন, সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে।
০
বিমান প্রশিক্ষণ পদ্ধতি পুনর্বিবেচনার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

সংগৃহীত ছবি