ডেস্ক রিপোর্ট: কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকে বিকাশ লোকসান গুণে আসছে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী বিকাশ, শুধুমাত্র গত নয় মাসেই ১০৪ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০০% বেশি।
বিকাশের কর্মকর্তারা বলছেন, সামগ্রিক ব্যবসা সম্প্রসারণ এবং নতুন সেবা যোগ করার জন্য কোম্পানিটি তাদের প্রচেষ্টায় অনেক বেশি ব্যয় করছে, যা এটির ক্ষতির অন্যতম একটি বড় কারণ।
কোম্পানির আর্থিক হিসাব অনুযায়ী, বিকাশ ২০১৯ সাল থেকে লোকসান বহন করে চলেছে। জানুয়ারী -সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত, এর লোকসান দাঁড়িয়েছে ৫২ কোটি টাকা, বিগত বছরের তুলনায় এ বছর লোকসান বেড়েছে ১০৪ কোটি টাকা।
গত নয় মাসে বিকাশ মোট আয় করেছে ৪৮৭ কোটি টাকা, যেখানে কর্মচারীদের বেতন ও কর পরিশোধ করেছে ৫১৯ কোটি টাকা।
দেশে ১৫ টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী কাজ করছে, মাত্র দুই-তিনটি কোম্পানি এই সেক্টরে আধিপত্য বিস্তার করছে এবং বিকাশ সেবা এবং কাজের সুযোগ উভয় দিক থেকেই এগিয়ে রয়েছে।
এই বিষয়ে কথা বলতে গিয়ে বিকাশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, কোম্পানিটি ডিজিটাল আর্থিক পরিষেবাগুলিতে নতুন প্রযুক্তি চালু করার প্রচেষ্টায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছে এবং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত।
তিনি বলেন, "নতুন ডিজিটাল পরিষেবাগুলি ছাড়াও, যা যুক্ত হচ্ছে তা হলো আমরা এজেন্টদের প্রশিক্ষণ, মানবসম্পদ, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছি এবং এর কারণে গত কয়েক বছর ধরে লোকসান হচ্ছে। "তবে, আমরা যে বিনিয়োগ করেছি তা থেকে আমরা ইতিমধ্যেই ভাল ফল পাচ্ছি," অদূর ভবিষ্যতে মুনাফা লাভ করার আস্থা প্রকাশ করে এই কর্মকর্তা উল্লেখ করেছেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি বিকাশ শুরু থেকেই লাভজনক হলেও ২০১৮ সালের পর এটি কোনো লাভের মুখ দেখেনি। সেই বছরে বিকাশ ৫৭৩ কোটি টাকা নিট আয় করেছে, যার মধ্যে কোম্পানিটি খরচ করেছে ৪১৯ কোটি টাকা। সারা বছর নিট আয় হয়েছে ৫৩ কোটি টাকা।
এরপর থেকে বিকাশের আয় ও ব্যয় উভয়ই বেড়েছে এবং কোম্পানিটি তিন বছর ধরে লোকসান করে আসছে।
২০১৯ সালে নিট লোকসান ছিল ৬৩ কোটি টাকা। ২০২০ সালে কোম্পানিটি একই পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছিল। চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ১০৪ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আইটি সেক্টরের ব্যবসার মূল্যায়ন নির্ধারণ করা হয় তাদের প্রবৃদ্ধির উপর ভিত্তি করে, উপার্জনের উপর নয়। সে কারণে যখন তারা লোকসানে থাকে তখনও কোম্পানিগুলি তাদের প্রবৃদ্ধির দিকে বেশি নজর দেয়ার চেষ্টা করে। যেহেতু কোম্পানিটির প্রবৃদ্ধি ভাল, এটির সুফল ভবিষ্যতে পাবে।"
তিনি আরও বলেন, বিকাশের গড় দৈনিক লেনদেন প্রায় ১ কোটি টাকা। আমাদের মনে হচ্ছে তারা সিস্টেমের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করছে।
"তবে, আমরা একটি নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে মন্তব্য করতে পারি না। আমরা সবসময় দেখি গ্রাহকের অর্থ কতটা সুরক্ষিত আছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা অন্যভাবে যাচ্ছে কিনা।"
বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিদিন গড়ে ২ হাজার ১৪১ কোটি টাকা লেনদেন হচ্ছে। আগস্ট মাসের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার। মোট লেনদেনের মধ্যে বিকাশের ৬৫ শতাংশ লেনদেন, ১৯ শতাংশ লেনদেন রকেটের মাধ্যমে এবং বাকিটি মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে করা হয়।
যাইহোক, যদিও বাস্তবে নগদ সর্বোচ্চ লেনদেনের জন্য দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটি এখনও লাইসেন্স পায়নি তাই বাংলাদেশ ব্যাংক তাদের প্রতিবেদনে নগদকে অন্তর্ভুক্ত করেনি।
বর্তমানে বিকাশে ব্র্যাক ব্যাংকের ৫১ % ইক্যুইটি শেয়ার রয়েছে। অবশিষ্ট ইক্যুইটি শেয়ারের মধ্যে, ২৯ % মানি ইন মোশন এলএলসি (মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত একটি কোম্পানি), ৯.৯% ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) এর হাতে এবং বাকি ১০.১% ''আলী পে'' সিঙ্গাপুরের হাতে।