ডেস্ক রিপোর্টঃ মেট্রোরেলের মত মেগা প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার খরচ তুলনামূলক বেশি। তাই কেবল যাত্রী পরিবহন করে মেট্রোরেলের ব্যয় মেটানো কঠিন হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ জন্য বাড়তি আয়ের লক্ষ্যে বিপণিবিতান, হোটেল, বিনোদনকেন্দ্রসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মেট্রোরেল নির্মাণের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের প্রথম প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের লাইন নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। এর প্রতিটিতে বাড়তি আয়ের জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার এ পদ্ধতির নাম ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) হাব।
সূত্রে জানা যায়, শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন লাইন-৬–এর উত্তরা প্রান্তে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা হবে। এরপর প্রতিটি লাইনেই এক বা একাধিক স্থানে টিওডি হাব করা হবে। মেট্রোরেলের প্রতিটি স্টেশন হবে বহুতল। কোথাও স্টেশনের পাশে পর্যাপ্ত জমি পাওয়া না গেলে স্টেশন প্লাজাতেই বাণিজ্যিক দোকানপাট করার পরিকল্পনা রয়েছে।
চলমান লাইন-৬–এর উত্তরাংশে তিনটি স্টেশন রয়েছে। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ। পরিকল্পনা অনুসারে, প্রথম টিওডি হাব হবে উত্তরা সেন্টার স্টেশনকে ঘিরে। এর জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ২৮ দশমিক ৬২ একর জমি কেনা হয়েছে। মেট্রোরেল নির্মাণ প্রকল্প থেকে ইতিমধ্যে জমির মূল্য হিসেবে রাজউককে প্রায় ৮৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে তুলনামূলক কম দামে জমি দিয়েছে রাজউক।
এখন বিস্তারিত নকশা প্রণয়ন করা হবে। মেট্রোরেল লাইন-৬–এর পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোই–এর নেতৃত্বাধীন এনকেডিএম অ্যাসোসিয়েশন টিওডি হাব নির্মাণের নকশা প্রণয়ন, উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি ও দরপত্র দলিলসহ যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘টিওডি হাবে কী কী স্থাপনা নির্মাণ করা হবে, তা নকশা চূড়ান্ত হলে জানা যাবে। তবে মেট্রোরেল থেকে নেমে একজন মানুষ যাতে দরকারি সব পণ্য কিনতে পারেন, সেই ব্যবস্থা থাকবে। স্থাপনার ধরন ও সংখ্যার ওপর নির্মাণ ব্যয় নির্ভর করবে। বাণিজ্যিক প্রকল্পের জন্য সরকার নিজেই অর্থায়ন করতে পারে। জাপানসহ অন্য দেশ থেকেও ঋণ সহায়তা পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘মেট্রোরেলের স্টেশন ঘিরে আয়বর্ধক বাণিজ্যিক স্থাপনা জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে আছে। এ ধারণা থেকে বাংলাদেশকেও একই পথে হাঁটার পরামর্শ দেন জাপানি পরামর্শকেরা। এরপরই টিওডি হাব করার উদ্যোগ নেওয়া হয়।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!