ওয়াজ মাহফিলে ছাত্রলীগ নেতাকর্মীদের যাওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রত্যেকটা পাড়ায় ওয়াজ মাহফিলে পাকিস্তানের প্রেতাত্মারা যদি বাংলাদেশের মানচিত্রের মালিক বঙ্গবন্ধু, দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলে তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছে। ভাস্কর্যের অবমাননা করে বঙ্গবন্ধুকে প্রতিহত করা যাবে না।
ছাত্রলীগের সাধারাণ সম্পাদক লেখক ভট্টাচার্য মৌলবাদী অপশক্তিকে লক্ষ্য করে বলেন, আপনাদের বারবার সাবধান করা হয়েছে কিন্তু কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে আপনারা আপনাদের সীমালঙ্ঘন করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ অনেক ধৈর্য ধরেছে, অনেক প্রতিরোধ করেছে, অনেক প্রতিবাদ করেছে এখন আর ছাত্রলীগ প্রতিবাদে বিশ্বাস করবে না। এখন আপনাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইলের প্রতিটি জায়গায় ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে। আপনাদের আশাপাশে যারাই এই ধর্ম ব্যবসায়ী, ভণ্ড হুজুররা ওয়াজ মাহাফিলের মাধ্যমে ধর্মের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের দ্বন্দ্ব তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কেউ কথা বলবেন না। যদি কেউ বলেন, জাতির জনকের অবমাননা করেন, তাহলে সেই দেহ নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না। তাদের ঠিকানা হবে কারাগারে বা ফাঁসির কাষ্ঠে।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারাণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয়, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদসহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!