বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে পুত্র ও স্ত্রী দুজনেই সুস্থ রয়েছেন বলে জানান এ অভিনেতা।
পলাশ বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় পুত্রসন্তানের বাবা হয়েছি। আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন।’
গত বছরের আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে বিয়ের বিষয়টি সামনে আসে গত বছরের ডিসেম্বরে। ওই সময়ে এই অভিনেতা জানান, আরও ৪ মাস আগে পারিবারিক আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
নাফিসা রুম্মান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত।
২০১৭ সালে কাজল আরেফিনের সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন অভিনেতা পলাশ। এই পরিচালকের ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি।
এর আগে, ২০১৩ সালে ছবিয়ালের সঙ্গে কাজ শুরু করেন। দীর্ঘদিন মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হন।

০
বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ