ঢালিউড সুপারস্টার শাকিব খান যুক্তরাষ্ট্রে আছেন তিন সপ্তাহের বেশি। বাবা সেখানে যাওয়ার দিন দশেক পর চিত্রনায়িকা মা অপু বিশ্বাসের সঙ্গে উড়াল দেয় ছেলে আব্রাহাম খান জয়। প্রথমবার ছেলে যুক্তরাষ্ট্রে গেছে, তাই তাকে নিয়ে মনের আনন্দে ঘোরাঘুরি করছেন বাবা শাকিব খান। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরাঘুরি শেষে দুই দিন আগে ছেলেকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যান শাকিব। এ সময় শাকিব খানের সঙ্গে ছিলেন সাবেক স্ত্রী অপু বিশ্বাসসহ আরও দুজন।
এত দিন ছেলেকে নিয়ে নিউইয়র্কের নানা জায়গায় ঘোরাঘুরি করলেও শাকিব খান কোনো ধরনের স্থিরচিত্র প্রকাশ করেননি। আজ মঙ্গলবার সকালে একটি স্থিরচিত্র নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন শাকিব, যেটি মুহূর্তেই ভাইরাল। ফেসবুকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি ছবিটির।
শাকিব খানের পোস্ট করা সেই ছবিতে একেবারে এলোমেলো আবহে পাওয়া গেছে বাবা–ছেলে দুজনকে। শাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছেন নায়াগ্রার পথে। পাশেই ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছেলে আব্রাহাম খান জয়। দুজনেই এমনভাবে ছিলেন, যেন ঘুমাচ্ছেন!
বাবা–ছেলের স্থিরচিত্রটি ইনস্টাগ্রাম হয়ে শাকিব খান শেয়ার করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, আমার বাবাটার প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ। তাতে এক ঘণ্টায় মন্তব্য এসেছে প্রায় আট হাজার। এই ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্যও। অনেকেই অনুমান করছেন, বাবা–ছেলের এলোমেলো ছবিটি তুলেছেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। সেই রহস্য পরিষ্কার করলেন শাকিব খান নিজেই।
বাবা শাকিব খানের সঙ্গে ছেলের ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে এমনটা বলেছেন, বাবা–ছেলের যে ছবি একটু বেশি সুন্দর। তোফাজ্জল হোসেন নামের একজন লিখেছেন, ‘আজকের দিনের সেরা ছবি দেখলাম।’ ফারিয়া শিখা লিখেছেন, ‘বাবা–ছেলের ভালোবাসা। অসাধারণ মুহূর্ত।’ এদিকে মন্তব্যের ঘরে কেউ কেউ আরেক সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বাবা শাকিব খানের এমন নির্মল আনন্দের ছবি দেখতে চাওয়ার বায়নাও ধরেছেন। দেখা যাক, বাবা শাকিবের সঙ্গে বীরের ঘোরাঘুরির স্থিরচিত্র কবে দেখা যায়।
এদিকে মুক্তির চার সপ্তাহে এসে হাউসফুল যাচ্ছে শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। দেশের প্রেক্ষাগৃহে যখন ‘প্রিয়তমা’ দেখতে দর্শকের ভিড়, ঠিক তখনই শাকিব উড়াল দেন যুক্তরাষ্ট্রে। ‘প্রিয়তমা’ ছবিটি কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। কিছুদিনের মধ্যে বিশ্বের আরও কয়েকটি দেশে হিমেল আশরাফ পরিচালিত ছবিটি মুক্তি পাবে।

০
বাবা-ছেলের ছবি ভাইরাল!