শিক্ষা ডেস্কঃ অনলাইনে অনুষ্ঠিত এক সেমিনারে ইতিহাসবিদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "বঙ্গবন্ধু সম্মোহনী নেতা ছিলেন। বাংলায় অনেক নেতা জন্মেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো মানুষের মনের ভেতর আর কেউ প্রবেশ করতে পারেননি। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর মূল লক্ষ্য।"
গত বুধবার (১০ ফেব্রুয়ারি) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেশনস বিভাগ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু: ভিশনারি অ্যান্ড ক্যারিশম্যাটিক লিডার’ শিরোনামের একটি অনলাইন সেমিনারের আয়োজন করে। সেখানেই তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করে এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিআরটি) চেয়ারপারসন রফিকুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের ইতিহাস বিভাগের সভাপতি, এন এইচ এ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল রিলেশনস বিভাগের চেয়ারপারসন মোবারক হোসেন খান।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে বর্তমান বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ পুরোপুরি ধারণ করতে পারেনি বলে মত দেন সৈয়দ আনোয়ার হোসেন। দেশে শোষণ ও বৈষ্যমহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের অনেকখানি পূরণ করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!