উষ্ণ এপ্রিলের অন্দরমহলে হালকা ঝড়ো হাওয়ায় আয়োজন চলছে বাংলা নববর্ষ বরণের। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নতুন করে বছর শুরুর উন্মাদনার আরেক নাম পহেলা বৈশাখ। এদিন বাঙালি জাতি সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে পরম আবেগে একই মোহনায় মিলিত হয়ে পালন করে এই সর্বজনীন উৎসব। চিরায়ত বাঙালিত্বের অহংকার আর সংস্কৃতির উদার আহ্বানে জাগরুক হয়ে নাচে-গানে, গল্পে-আড্ডায়, আহারে-বিহারে চলে নতুন বছরকে বরণ করার আয়োজন। তাই বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব।
প্রাপ্ত তথ্য মতে, ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ মার্চ বা ১১ মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে পরীক্ষামূলক এই গণনা পদ্ধতিকে কার্যকর ধরা হয় ১৫৫৬ সালের ৫ নভেম্বর অর্থাৎ সম্রাট আকবরের সিংহাসন আরোহণের তারিখ থেকে। প্রথমে ফসলি সন বলা হলেও পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পেতে শুরু করে।
সে সময় বাংলার কৃষকরা চৈত্রমাসের শেষদিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূ-স্বামীর খাজনা পরিশোধ করত। পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন। এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো। ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত হতে থাকে।
অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাঁদের পুরানো হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এ উপলক্ষে তাঁরা নতুন-পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি আজও পালিত হয়।
যেহেতু মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের, তাই বাঙালিয়ানা ভাবটা বজায় রাখতে এদিন প্রায় সবার ঘরেই ইলিশ মাছ আর পান্তা ভাত খেতে দেখা যায়। সাথে থাকে বিভিন্ন পতের ভর্তা। এছাড়া মিষ্টি-পিঠা-পায়েসসহ নানা রকম লোকজ খাবার তৈরির ধুম পড়ে যায়। নববর্ষে ঘরে ঘরে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের আগমন ঘটে। একে অপরের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় চলে।
নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। এ মেলা অত্যন্ত আনন্দঘন হয়ে থাকে। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী এই মেলায় পাওয়া যায়। এছাড়া শিশু-কিশোরদের খেলনা, মহিলাদের সাজ-সজ্জার সামগ্রী এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্যসহ বৈচিত্র্যময় সমারোহ থাকে মেলায়। থাকে বিনোদনের ব্যবস্থাও।
সব মিলিয়ে বাংলা নববর্ষ শুধুমাত্র বিনোদনের উৎস নয়; বরং বাঙালি জাতির শত-সহস্র বছরের পুনঃজাগরণের প্রতীতি। এর নিরিখে প্রতি বছর কালবৈশাখী ঝড়ের মাঝেও বাঙালির উৎসব মুখরতা পাতালের বুকে শক্ত ভীত গড়ে বিদ্যমান থাকার বিকশিত স্বকীয়তার জানান দেয়। সর্বস্তরের বাঙালিদের জীবিকার দ্যোতনার বৈশাখী মেলাগুলো সরবে আলিঙ্গন করে নেয় নতুন বছরকে। বিগত মলিন বছরের ভস্মের মাঝেই অঙ্কুরিদগম হয় নতুন বছরকে ধুয়ে মুছে সাফ করার অনুপ্রেরণার।
০
বাঙালি জাতির শত-সহস্র বছরের পুনঃজাগরণের প্রতীতি পহেলা বৈশাখ