নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোটের সার্বিক পরিস্থিতি, ভোটার উপস্থিতি ও বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে মূল্যায়ন তুলে ধরেছেন বিদেশি পর্যবেক্ষক দল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কানাডিয়ান প্রতিনিধিরা। সেখানে নির্বাচন পরবর্তী নিজেদের মতামত জানাতে গিয়ে কানাডিয়ান পর্যবেক্ষকরা জানান, বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।
ভোটগ্রহণ শেষে রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের মিডিয়া সেন্টারে পৃথকভাবে নিজেদের মত তুলে ধরেন সরকার ও নির্বাচন কমিশন আমন্ত্রিত এই পর্যবেক্ষকরা।
ভোটের দিনের আগে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা তুলে ধরে কানাডার সংসদ সদস্য চন্দ্রকান্ত আরিয়া বলেন, “সব রাজনৈতিক দলের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের অবাধ ও সম্পূর্ণ সুযোগ থাকার বিষয় নিয়ে আমরা খতিয়ে দেখেছি ও নিশ্চিত হয়েছি। আমরাও এও জেনেছি, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটারদের কাছে প্রচারণার সুযোগ ছিল কিনা, আমরা সেটাও দেখেছি।”
কোনো ধরনের বাধা ছাড়াই ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার কথা তুলে ধরেন তিনি। তার সঙ্গে ছিলেন আরেক সংসদ সদস্য ভিক্টর ওহ।
আরিয়া বলেন, “সফলভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা অভিনন্দন জানাতে চাই।”
বিরোধীদের নির্বাচন বর্জনের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “ভোট বর্জন করা কোনো রাজনৈতিক দলের কৌশলগত সিদ্ধান্ত, সেটা তারা নিজেদের স্বার্থে করে থাকে। তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করা আমাদের কাজ নয়।”
নিজ দেশের তুলনায় ৪০ শতাংশ ভোটার উপস্থিতি কম নয় মন্তব্য করে তিনি বলেন, “দুই বছর আগে কানাডার সবচেয়ে বড় প্রাদেশিক নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছিল। মানুষ বলেছে উপস্থিতি কম, কিন্তু কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। এক বছর আগে ফেডারেল নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছিল।
“ভোটার উপস্থিতি কম হতে পারে, কিন্তু দিনশেষে আমাদেরকে দেখতে হবে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে কিনা। সেটা দেখা যায়নি। মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন ছিল। রাজনৈতিক দলের সিদ্ধান্ত তারা ভোটে আসল কি, আসল না। ভোটের প্রক্রিয়াটা অবাধ ছিল, আমরা সেটাকে গ্রহণ করছি।”
০
বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন : কানাডিয়ান পর্যবেক্ষক