বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। বাংলাদেশে তারা আজ নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের আগেই প্রতারণা শুরু করেছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?’
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘নেতাদের বলব-১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়, তা ৫ আগস্ট দেখেছি।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর লক্ষ্য করেছি, স্বৈরাচার যেভাবে জনগণের সঙ্গে কথা বলত, মানুষকে অপদস্থ করত, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত, তারা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভূত হয়েছে।’
তারেক রহমান অভিযোগ করেন, ওই দলের একজন নেতা প্রকাশ্যে নারীদের উদ্দেশে অশালীন ও কলঙ্কিত ভাষা ব্যবহার করেছেন। তিনি বলেন, ‘যারা মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের কাছ থেকে দেশের মানুষ আত্মমর্যাদাসম্পন্ন আচরণ আশা করতে পারে না।’
তিনি আরও বলেন, ‘গুপ্ত পরিচয়ধারী দলের কুমিল্লার এক নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, এরপর জনগণ তাদের পা ধরবে। এই বক্তব্য থেকেই তাদের মানসিকতা স্পষ্ট হয়ে গেছে।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এরা নির্বাচিত হলে জনগণের জীবনে কতটা দুর্বিসহ পরিস্থিতি নেমে আসবে, তা সহজেই অনুমেয়। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং গুপ্তদের উচিত শিক্ষা দিতে হবে। আগামীর বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!