ডেস্ক রিপোর্ট: বাংলাদেশকে দ্বিতীয় দফায় উপহারের যে ছয় লাখ টিকা দেওয়ার কথা ছিল, তা ১৩ জুনের মধ্যে দিতে চায় চীন। কিন্তু, বাংলাদেশ কবে এ টিকা গ্রহণ করবে তা নিশ্চিত করেনি।
শনিবার (৫ জুন) চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা দেশে আসে।
এমন সময় উপহারের টিকা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন হুয়ালং, যখন চীন থেকে টিকা কেনা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। টিকার দাম প্রকাশ করে দেয়ায় চীন ‘বিরক্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, ভবিষ্যতে সরকার আর ওই দামে টিকা কিনতে পারবে না। তারা অন্য দেশে যে দামে টিকা বিক্রি করে, সে দামেই কিনতে হবে। তা দ্বিগুণ বা তিন গুণ হতে পারে।
গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান। এ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই দাম এখনো অনুমোদন পায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!