সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণ আর হচ্ছে না।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধ বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৯ মে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছিল।
ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অ্যাডহক কমিটির মাধ্যমে বর্তমানে বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!