ঘূর্ণিঝড় ‘হামুন’ বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপের আকারে চট্টগ্রামের সাতকানিয়া হয়ে মিয়ানমারের দিকে চলে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বহীন হয়ে পড়েছে এবং এতে আর কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তাতেই- -সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ।
বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।
তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।
এর আগে গতকাল (মঙ্গলবার) বেলা ৩টায় ঘূর্ণিঝড় হামুনের কারণে ঢাকা (সদরঘাট) থেকে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। হঠাৎ ঘোষণায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৫ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।ঘূর্ণিঝড় হামুন নিয়ে আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

০