বাঁশঝাড়ের ভেতরে নির্দিষ্ট একটি জায়গায় দুই ঘণ্টা পানির বোতল রেখে সেই পানি পান করলেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। এমন খবরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের হাইস্কুল পাড়ার নির্জন একটা বাঁশঝাড়ে শত শত মানুষ ভিড় করেছে। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগমুক্তির আশায় দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে সেখানে ভিড় করে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
বাঁশঝাড়ে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত এলাকা থেকে শত শত মানুষ নির্জন বাঁশঝাড়ে এসে ভিড় করছে। স্থানীয় কয়েকজনের একটি দল সেখানে আসা মানুষদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন। বাঁশঝাড়ের ভেতরের নির্দিষ্ট একটি জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে দূর-দূরান্ত থেকে আসা লোকজন পানির বোতল সারিবদ্ধভাবে রেখে আসছেন। কেউ কেউ আগরবাতি জ্বালিয়ে রাখছেন। সেখানে পানি রেখে আশপাশে সময় কাটাচ্ছে অনেকে। কৌতূহলি মানুষের ভিড় দেখা গেছে।
দৌলতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পচামাদিয়া গ্রামের বাসিন্দা ও বাঁশঝাড়ের মালিক খাইরুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী ফিরোজা খাতুন অনেকদিন ধরে অসুস্থ ছিল। ডাক্তারকে দেখিয়ে, ওষুধ খেয়েও সুস্থ হচ্ছিল না। একদিন আমি স্বপ্নে দেখেছিলাম বাঁশঝাড়ের নিচে পানি রেখে তারপর সেই পানি আমার স্ত্রীকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। এরপর আমি বাঁশঝাড়ে পানি রেখে সেই পানি আমার স্ত্রীকে খাওয়াই। বর্তমানে সেই পানি খেয়ে আমার স্ত্রী পুরোপুরি সুস্থ। এই কথা শোনার পর থেকে অনেকেই এসে বাঁশঝাড়ে পানি রেখে যান এবং সেই পানি খেয়ে সুস্থ হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বাঁশঝাড়ে পানি রাখা বাবদ কারও থেকে কোনো টাকা নেওয়া হয় না। প্রতি শনিবার ও মঙ্গলবারে দেড় থেকে দুই হাজার মানুষ আসে। তবে সুস্থ হয়ে যাওয়ার পর লোকজন খুশি হয়ে টিউবওয়েল, বসার জন্য পাটি কিনে দিয়েছে। সুস্থ হয়ে অনেকে আবার মিষ্টি বিতরণ করছে।’
বাশঁঝাড়ে পানি রাখতে আসা মর্জিনা খাতুন বলেন, ‘আমি প্রাগপুর থেকে রোগমুক্তির জন্য পানি রাখতে এসেছি। শুনেছি অনেক অসুস্থ মানুষ এই জায়গায় পানি রেখে, সেই পানি পান করে সুস্থ হয়েছে। আমি আজ প্রথম এসেছি।’
কামিরুল ইসলাম নামের এক বৃদ্ধ বলেন, ‘আমি স্ট্রোক করে হাত ও পায়ে শক্তি পেতাম না। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কোনো কাজ হয়নি। কিন্তু এখানকার পানি খেয়ে এখন আমি সুস্থ। আজ মিষ্টি নিয়ে ছিন্নি দিতে এসেছি এখানে।’
স্থানীয়রা বলছেন, বাঁশঝাড়ের নিচে পানি রেখে সেই পানি খেলে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। অতি উৎসাহী হয়ে মানুষ বাঁশঝাড়ে ভিড় করছে। সেখানে অলৌকিক কিছু নেই। এগুলো করা ঠিক না।
এ ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, এগুলো বিজ্ঞানসম্মত নয়। এ সব কুসংস্কার।
এ ঘটনায দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করা হবে। অপরাধমূলক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

০
বাঁশঝাড়ে পানির বোতল রাখতে মানুষের ভিড়